Janmashtami Puja 2026: জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগে তালের বড়া কেন মধ্যমণি? জানুন এর পিছনে আসল কারণ

Published : Jul 28, 2026, 09:39 AM IST

Janmashtami Puja 2026: জন্মাষ্টমী মানেই নানা ভোগ ব্যাঞ্জনে গোপালের পুজোর আয়োজন। কিন্তু জানেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই জন্মাষ্টমী তো পালন করা হয়। কিন্তু শ্রীকৃষ্ণের ভোগে কেন তালের বড়া মধ্যমণি? জানুন সেই পৌরাণিক তত্ত্বকথা। রইল বিশদ তথ্য..

PREV
16
কবে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী ?

বাংলা পঞ্জিকা অনুযায়ী, জন্মাষ্টমী সাধারণত ভাদ্র মাসে পালিত হয়। ইংরেজি অগাস্ট মাস। এই জন্মাষ্টমী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করা হয় ভক্তি, উপবাস, কীর্তন ও বিশেষ পুজোর মাধ্যমে। বাংলার ঘরে ঘরে গোপাল বা বালক কৃষ্ণের আরাধনায় নানা ধরনের ভোগ নিবেদন করা হলেও একটি বিশেষ খাবারের গুরুত্ব সবচেয়ে বেশি—তালের বড়া।

26
জন্মাষ্টমীর দিন গোপালকে কেন তালের বড়া নিবেদন করা হয়?

গোপালের নানা ভোগের আয়োজনের মধ্যে জন্মাষ্টমীর দিন গোপালকে কেন তালের বড়া নিবেদন করা হয়? এর পিছনে রয়েছে ধর্মীয় বিশ্বাস, ঋতুচক্র এবং বাঙালির ঐতিহ্যের এক গভীর সম্পর্ক। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নতুন ফল বা নতুন শস্য প্রথমে ঈশ্বরকে নিবেদন করার প্রথা ভারতীয় সংস্কৃতিতে বহু প্রাচীন। তাই মৌসুমের প্রথম তাল দিয়ে তৈরি সুস্বাদু বড়া গোপালকে উৎসর্গ করার মধ্য দিয়ে ভক্তরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

36
শ্রীকৃষ্ণের প্রিয় ছিল মিষ্টি খাবার

ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ছিল মিষ্টি খাবার। তাই তো তাকে দুধ-ক্ষীর, মাখনের পাশাপাশি মালপোয়া, তালের বড়া, পাটিসা্পটা পিঠে সহ নানারকম মিষ্টান্ন দ্রব্য নিবেদন করা হয়। অনেকের মতে, তালের বড়ার স্বাদ, গন্ধ ও পবিত্রতা গোপালের ভোগকে আরও বিশেষ করে তোলে। তাই তো জন্মাষ্টমী আর তালের বড়া যেন একে অপরের পরিপূরক।

46
বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই প্রথা

বাংলার গ্রামীণ সমাজে জন্মাষ্টমীর দিন তালের বড়া, তালের ক্ষীর, তালের পায়েস ও তালের পিঠে তৈরির রেওয়াজ বহু পুরনো। অনেক হিন্দু পরিবারে বিশ্বাস করা হয়, জন্মাষ্টমীর ভোগে তালের বড়া না থাকলে ভোগ সম্পূর্ণ হয় না। যদিও এই নিয়ম কোনও বাধ্যতামূলক ধর্মীয় বিধান নয়, তবে এটি দীর্ঘদিনের লোকাচার হিসেবে আজও সমানভাবে জনপ্রিয়।

56
তালের বড়ার ধর্মীয় তাৎপর্য

হিন্দু ধর্মে ভোগ নিবেদনের মূল উদ্দেশ্য হল ভক্তি ও আন্তরিকতা প্রকাশ। তালের বড়া সেই ভক্তিরই প্রতীক। নতুন ফল দিয়ে তৈরি এই ভোগ নিবেদন সমৃদ্ধি, শুভ সূচনা এবং প্রকৃতির আশীর্বাদের প্রতীক বলেও মনে করা হয়। ফলে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ভোগে তালের বড়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি প্রসাদ।

66
কীভাবে তৈরি করা হয় তালের বড়া?

তালের বড়া তৈরিতে সাধারণত পাকা তালের রস, গমের আটা বা চালের গুঁড়ো, নারকেল কোরানো, চিনি বা গুড়, সামান্য মৌরি বা এলাচ এবং তেল ব্যবহার করা হয়। সব উপকরণ মিশিয়ে গোলাকার আকারে তৈরি করে তেলে ভেজে নেওয়া হয়। এরপর প্রথমে গোপালকে নিবেদন করা হয়, তারপর প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Photos on
click me!

Recommended Stories