
আর কদিনের মধ্যেই শুরু হতে চলেছে আলোর উৎসব। ধনতেরাস থেকে ভাইফোঁটা- টানা চলে উৎসব। এবছর ভাইফোঁটা কবে পড়েছে তা নিয়ে সকলের মনে আছে নানান প্রশ্ন। দিদি বা ভাই- সকলের কাছে দিনটির আছে আলাদা গুরুত্ব। এই দিন ভাইয়ের কপালে দই-চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করার এই ঐতিহ্য বহু পুরনো। ২০২৬ সালের ক্যালেন্ডার চোখ রাখলেই একটি ধন্দ তৈরি হচ্ছে। কারও মতে ১০ তারিখ আবার কারও মতে ১১ তারিখ ভাইফোঁটা। তা হলে আসল তারিখটি ঠিক কী? জেনে নিন কী আছে পঞ্জিকাতে?
হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই বিশেষ উৎসব পালিত হয়। এই বছর দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টা ৩৭ মিনিটে।আর এই তিথি শেষ হচ্ছে ঠিক পরের দিন, অর্থাৎ ১১ নভেম্বর (বুধবার) দুপুর ২টো ১১ মিনিটে। অর্থাৎ ২ দিন ধরে আছে তিথি। তবে পঞ্জিকা মতে, ২০২৬ সালের ভাইফোঁটা পালনের সঠিক দিন হল ১১ নভেম্বর, বুধবার।
এখন প্রশ্ন হল ভাইফোঁটা দেওয়ার সঠিক সময় কোনটা। ১১ নভেম্বর দুপুর ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২ টো ১১মিনিট পর্যন্ত ভাইফোঁটার সবচেয়ে শুভ সময় বা অপরাহ্নকাল। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভাইয়ের কপালে চন্দন বা দইয়ের ফোঁটা দিতে পারেন। বিশ্বাস করা হয়, এই সময় যমের দুয়ারে কাঁটা দিয়ে যমরাজকে স্মরণ করে ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করা হয় এই দিন। ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিমুখ ও নানা রকম উপহার আদানপ্রদানের প্রথাও দীর্ঘদিন ধরে চলে আসছে।
প্রতিটি বাঙালি ঘরে এই পালিত হয় এই দিনটি। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের মধ্যে এটিও সামিল আছে। এই দিন ভাই-বোন সকলে মিলে মেতে ওঠে আনন্দে। সাক্ষাত হয় পরিবারের সকল সদস্যদের সঙ্গে। এবছর ভাইফোঁটা পড়েছে ২ দিন। তবে পঞ্জিকা মতে, ১১ নভেম্বর দুপুর ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২ টো ১১মিনিট পর্যন্ত ভাইফোঁটার সবচেয়ে শুভ সময় বা অপরাহ্নকাল।