Rakhi 2026: ২৮ অগস্ট রাখি পূর্ণিমা, মাত্র ৩ ঘণ্টা ৫০ মিনিট! কাল কোন সময়ে রাখি বাঁধলে শুভ, জেনে নিন

Published : Aug 27, 2026, 07:33 PM IST
Rakhi Breaks While Ttying Meaning rakhi Purnima 2026 august 28 shubh tithi muhurat what to do

সংক্ষিপ্ত

Rakhi Purnima: ২৮ অগস্ট ২০২৬ রাখি পূর্ণিমার শুভ তিথি ও রাখি বাঁধার সময় জেনে নিন। পঞ্জিকা অনুযায়ী ভোর ৫:৫৮ থেকে সকাল ৯:৪৮ পর্যন্ত রয়েছে শুভ মুহূর্ত।

ভাই-বোনের ভালোবাসা, স্নেহ আর অটুট বন্ধনের উৎসব রাখি পূর্ণিমা। যদিও পূর্ণিমা শুরু হয়েছে আজ, ২৭ আগস্ট থেকে। তবে ২০২৬ সালে রাখি পূর্ণিমা পালিত হবে শুক্রবার, ২৮ অগস্ট। তবে এ বছর রাখি বাঁধার ক্ষেত্রে সময়ের দিকে বিশেষ নজর দিতে হবে। কারণ শুভ সময়টি রয়েছে মূলত সকালেই। তবে সকালে শুভ সময় মাত্র ৩ ঘণ্টা।

পঞ্জিকা অনুযায়ী, ২৮ অগস্ট সকাল ৫টা ৫৮ মিনিট থেকে সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভ মুহূর্ত রয়েছে। অর্থাৎ মোট ৩ ঘণ্টা ৫০ মিনিট সময়ের মধ্যে ভাইয়ের হাতে রাখি পরাতে পারবেন বোনেরা।

২৮ অগস্ট রাখি পূর্ণিমার শুভ সময়

  • রাখি পূর্ণিমা: শুক্রবার, ২৮ অগস্ট ২০২৬
  • রাখি বাঁধার শুভ মুহূর্ত: সকাল ৫টা ৫৮ মিনিট থেকে ৯টা ৪৮ মিনিট
  • শুভ সময়ের মোট সময়: ৩ ঘণ্টা ৫০ মিনিট
  • পূর্ণিমা তিথি শুরু: ২৭ অগস্ট সকাল ৯টা ৮ মিনিট
  • পূর্ণিমা তিথি শেষ: ২৮ অগস্ট সকাল ৯টা ৪৮ মিনিট
  • ভদ্রা: ২৮ অগস্ট সূর্যোদয়ের আগেই শেষ হবে

কেন ২৮ অগস্টেই রাখি পূর্ণিমা?

এবার পূর্ণিমা তিথি ২৭ অগস্ট সকাল থেকে শুরু হয়ে ২৮ অগস্ট সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে। তাই ২৭ অগস্ট থেকে পূর্ণিমা তিথি শুরু হলেও রাখি পূর্ণিমা পালনের দিন হিসেবে ২৮ অগস্টকেই ধরা হচ্ছে। কারণ ওই দিন সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকবে। তাই যাঁরা পঞ্জিকা মেনে রাখি বাঁধতে চান, তাঁদের জন্য ২৮ অগস্টের সকালের সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ।

২৮ অগস্ট রাখি পূর্ণিমার শুভ সময় ৩ ঘণ্টা ৫০ মিনিট

দ্রিক পঞ্চাঙ্গের দেওয়া সময়ানুসারে, ২৮ অগস্ট রক্ষা বন্ধনের পৈতা অনুষ্ঠানের শুভ মুহূর্ত ভোর ৫টা ৫৮ মিনিট থেকে সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত। অর্থাৎ মূল রাখি অনুষ্ঠানের জন্য ভক্তদের হাতে থাকবে মোট ৩ ঘণ্টা ৫০ মিনিটের শুভ সময়।

রাখি বাঁধার সময় কী কী করবেন?

রাখি পূর্ণিমার দিন সাধারণত বোনেরা ভাইয়ের মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে তাঁর হাতে রাখি বাঁধেন। তার আগে একটি পুজোর থালা সাজিয়ে নেওয়া হয়। সেখানে রাখা যায় রাখি, রোলি বা কুমকুম, চাল বা অক্ষত, মিষ্টি এবং প্রদীপ।

প্রথমে ভাইকে তিলক বা কুমকুম পরিয়ে, অক্ষত দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে তাঁর হাতে রাখি বাঁধা হয়। এরপর ভাই-বোন একে অপরের মঙ্গল কামনা করেন। ভাইও বোনকে উপহার দিয়ে তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ বছর কেন সকালটা গুরুত্বপূর্ণ?

২০২৬ সালে রাখি বাঁধার নির্দিষ্ট শুভ মুহূর্ত তুলনামূলকভাবে ছোট। সকাল ৫টা ৫৮ মিনিট থেকে ৯টা ৪৮ মিনিট—এই সময়ের মধ্যেই মূল রাখি বাঁধার মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে। তাই পঞ্জিকা মেনে অনুষ্ঠান করতে চাইলে আগেই সমস্ত প্রস্তুতি সেরে রাখা ভালো।

তবে শুভ মুহূর্ত শহর ও স্থানভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে। তাই ধর্মীয় আচার পালনের আগে নিজের এলাকার স্থানীয় পঞ্জিকার সময় মিলিয়ে নেওয়াই সবচেয়ে ভালো।

PREV
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Vastu Tips: এই জায়গায় নুন রাখবেন না একদম, কী বলছে বাস্তুশাস্ত্র?
Vasuki Snake: শিবের গলায় সর্বদা এই সাপ কেন? জানুন বাসুকি নাগের আসল রহস্য