Rash Purnima 2026: রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণের আরাধনা! সুখ ও সমৃদ্ধি লাভে কোন রাশি কী নিয়মে পুজো করবে জেনে নিন

Published : Nov 23, 2026, 12:10 PM IST

Rash Purnima 2026: দীপাবলির পর রাস পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের এক বিশেষ উৎসব। নবদ্বীপের শ্রেষ্ঠ এই উৎসবে রাশি অনুযায়ী শ্রীকৃষ্ণের পুজো ও ভোগের নিয়ম জেনে নিন, যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে।

PREV
114
রাস নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব

Rash Purnima 2026: দীপাবলির অমাবস্যার পরবর্তী পূর্ণিমাতেই পালন হয় এই উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। রাস নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব। রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। ২৪ নভেম্বর বুধবার, পালন করা হবে এই উৎসব। সনাতন ধর্মালম্বীদের গুরুত্বপূর্ণ একটি উৎসব রাস পূর্ণিমা। শ্রীকৃষ্ণের অপরূপ মূর্তি নির্মাণ করে নানারূপে আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য।

214
কোন রাশি কীভাবে কাজে পুজো করবেন, কী ভোগ দেবেন, রাশি অনুসারে জেনে নিন-

রাস পূর্ণিমায় নির্দিষ্টি নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হয় বলে মত সনাতনীদের বিশ্বাস। সেই বিশ্বাস অনুযায়ী জ্যোতীষ শাস্ত্র মতে রাশি অনুযায়ী রাস পূর্ণিমাতে কোন রাশি কীভাবে কাজে পুজো করবেন, কী ভোগ দেবেন, রাশি অনুসারে জেনে নিন-

314
১. মেষ রাশি (Aries)

• পুজোর নিয়ম: স্নান সেরে লাল রঙের পোশাক পরুন। শ্রীকৃষ্ণের চরণে লাল ফুল ও সিঁদুর অর্পণ করুন।

• ভোগ: গমের আটার হালুয়া, গুড় বা লাল রঙের মিষ্টি ও বেদানা নিবেদন করুন।

• মন্ত্র: ‘ওম নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্র ১০৮ বার জপ করুন।

414
২. বৃষ রাশি (Taurus)

• পুজোর নিয়ম: সাদা বা হালকা গোলাপি রঙের বস্ত্র পরিধান করুন। শ্রীকৃষ্ণকে চন্দন ও সাদা ফুল অর্পণ করুন।

• ভোগ: মাখন, মিছরি, ক্ষীর বা সাদা রঙের মিষ্টি নিবেদন করুন।

• মন্ত্র: ‘ওম শ্রী কৃষ্ণায় শরণং মম’ মন্ত্র জপ করুন।

514
৩. মিথুন রাশি (Gemini)

• পুজোর নিয়ম: সবুজ রঙের পোশাক পরে পুজোয় বসুন। শ্রীকৃষ্ণকে তুলসী পাতা ও সবুজ রঙের ফল অর্পণ করুন।

• ভোগ: মুগ ডালের হালুয়া বা পেস্তা দেওয়া মিষ্টি নিবেদন করুন।

• মন্ত্র: ‘ওম ক্লীং কৃষ্ণায় নমঃ’ মন্ত্র জপ করুন।

614
৪. কর্কট রাশি (Cancer)

• পুজোর নিয়ম: সাদা বা রুপালি রঙের পোশাক পরুন। শঙ্খ বাজিয়ে শ্রীকৃষ্ণের আরতি করুন এবং সাদা ফুল দিন।

• ভোগ: দুধ, পায়েস, নারকেলের নাড়ু বা মাখন-মিছরি ভোগ হিসেবে দিন।

• মন্ত্র: ‘ওম নমো নারায়ণায়’ মন্ত্র জপ করুন।

714
৫. সিংহ রাশি (Leo)

• পুজোর নিয়ম: কমলা, লাল বা সোনালি রঙের পোশাক পরুন। শ্রীকৃষ্ণকে গাঁদা বা জবা ফুল ও কুমকুম অর্পণ করুন।

• ভোগ: মতিচুরের লাড্ডু, গুড়ের পায়েস বা জাফরান দেওয়া মিষ্টি নিবেদন করুন।

• মন্ত্র: ‘ওম আদিত্যায় বিদ্মহে...’ বা কৃষ্ণ গায়ত্রী মন্ত্র জপ করুন।

814
৬. কন্যা রাশি (Virgo)

• পুজোর নিয়ম: হালকা সবুজ বা সাদা পোশাক পরুন। রাধা-কৃষ্ণের যুগল মূর্তিতে তুলসী মঞ্জরী ও দূর্বা ঘাস অর্পণ করুন।

• ভোগ: সবুজ ফল (যেমন- পেয়ারা, আঙুর) এবং মিছরি নিবেদন করুন।

• মন্ত্র: ‘ওম হ্রীং শ্রীং কৃষ্ণায় নমঃ’ জপ করুন।

914
৭. তুলা রাশি (Libra)

• পুজোর নিয়ম: সাদা বা ক্রিম রঙের বস্ত্র পরিধান করুন। সুগন্ধি ধূপ ও আতর দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করুন।

• ভোগ: ছানার সন্দেশ, ক্ষীর বা দই-মিছরি ভোগ দিন।

• মন্ত্র: ‘ওম শ্রী রাধাকৃষ্ণায় নমঃ’ মন্ত্র জপ করুন।

1014
৮. বৃশ্চিক রাশি (Scorpio)

• পুজোর নিয়ম: লাল বা মেরুন রঙের পোশাক পরুন। পুজোর স্থানে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং লাল ফুল অর্পণ করুন।

• ভোগ: গুড় ও তিলের তৈরি মিষ্টি বা লাল আপেল নিবেদন করুন।

• মন্ত্র: ‘ওম নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্র জপ করুন।

1114
৯. ধনু রাশি (Sagittarius)

• পুজোর নিয়ম: হলুদ রঙের পোশাক পরুন। শ্রীকৃষ্ণকে হলুদ গাঁদা ফুল ও চন্দন অর্পণ করুন।

• ভোগ: বেসনের লাড্ডু, কলা বা হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন।

• মন্ত্র: ‘ওম ক্লীং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ’ জপ করুন।

1214
১০. মকর রাশি (Capricorn)

• পুজোর নিয়ম: নীল বা গাঢ় রঙের পোশাক পরুন। তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে কৃষ্ণের নাম জপ করুন।

• ভোগ: কালো আঙুর, তিলের নাড়ু বা ড্রাই ফ্রুটস নিবেদন করুন।

• মন্ত্র: ‘ওম শং শনৈশ্চরায় নমঃ’ এবং কৃষ্ণ মহামন্ত্র জপ করুন।

1314
১১. কুম্ভ রাশি (Aquarius)

• পুজোর নিয়ম: আকাশি বা নীল রঙের বস্ত্র পরুন। শ্রীকৃষ্ণকে নীল অপরাজিতা ফুল অর্পণ করুন।

• ভোগ: পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু, চিনি) ও শুকনো ফল ভোগ দিন।

• মন্ত্র: ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে...’ মহামন্ত্র জপ করুন।

1414
১২. মীন রাশি (Pisces)

• পুজোর নিয়ম: হলুদ বা কমলা রঙের পোশাক পরুন। শ্রীকৃষ্ণের মূর্তিতে জাফরান বা হলুদের তিলক লাগান।

• ভোগ: পাকা কলা, জিলিপি, মালপোয়া বা কেশর দেওয়া ক্ষীর নিবেদন করুন।

• মন্ত্র: ‘ওম নমো ভগবতে বাসুদেবায়’ ১০৮ বার জপ করুন।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Photos on
click me!

Recommended Stories