আজ ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ব্যবহৃত সমস্ত মেশিন ও গাড়ির পুজো করার রীতি রয়েছে। শাস্ত্র মতে, এদিন গাড়ি পরিষ্কার করে ইঞ্জিনে স্বস্তিক চিহ্ন এঁকে পুজো করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। জেনে নিন আজ কী করবেন।
আজ ১৮ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। এই বিশেষ দিনে মেশিন ও গাড়ির পুজো দেওয়ার রীতিও প্রচলিত আছে। এখনকার দিনে আমরা প্রায় সবাই কোনও না কোনও মেশিন বা যন্ত্রাংশ ব্যবহার করি।
25
কম্পিউটার, স্মার্টফোন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো জিনিস সকলের ঘরেই থাকে। বিশ্বকর্মা পুজোয় আপনি ব্যবহার করেন এমন সব মেশিনেরই পুজো করা উচিত। মনে করা হয়, পুজো করলে হঠাৎ কোনও মেশিন খারাপ হয়ে গিয়ে আপনাকে বিপদে ফেলবে না।
35
শাস্ত্র মতে, বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই নিজের গাড়ি পরিষ্কার করবেন। যদি নিজে পরিষ্কার করার সময় না পান, তাহলে অন্য কাউকে দিয়ে পরিষ্কার করান। তেমনই আবার গাড়ি ধোওয়ার জায়গায়ও পাঠাতে পারেন। একান্ত না পারলে নতুন কাপড় দিয়ে গাড়ি মুছে নিন।
আজ গাড়ি পুজোর সময় গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফুল, মালা, চাল নিবেদন করে পুজো করুন। লাল ও হলুদ সুতোর একটি সুপারি জড়িয়ে নিন। সেটি হাতে নিয়ে আপনার গাড়িকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য বিশ্বকর্মা ঠাকুরের কাছে প্রার্থনা করুন।
55
তেমনই আজ পুজো করার পর নিজের গাড়ি নিজে চালান। আজ অন্য কাউকে গাড়ি ব্যবহার করতে দেবেন না। ভক্তি ভরে পুজো করুন। মিলবে উপকার।
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.