শ্রাবণ সোমবার: শ্রাবণ মাসের প্রথম সোমবারে রাখছেন ব্রত? ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার

Published : Jul 19, 2026, 07:48 PM IST

shravan first monday: শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবপুজোয় পুণ্যলাভ! জেনে নিন এই দিন কী কী খাবেন, কী কী এড়িয়ে চলবেন। ভাত-রুটি থেকে ফলাহার, সম্পূর্ণ খাদ্যতালিকা রইল এখানে।

PREV
17
শ্রাবণ মাসের প্রথম সোমবারর গুরুত্ব

শ্রাবণ মাসের প্রথম সোমবার (শ্রাবণ সোমবার) হিন্দু ধর্মে বিশেষভাবে ভগবান শিব-এর আরাধনার জন্য পালন করা হয়। যদিও পুরো শ্রাবণ মাসই শিবপূজার জন্য পবিত্র বলে মনে করা হয়, প্রথম সোমবার থেকেই বিশেষ ব্রত ও পূজার সূচনা করেন অনেক ভক্ত।

27
ব্রত পালনের বিশ্বাস

অনেকেই এই দিনে উপবাস রেখে, শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ধুতুরা ও আকন্দ ফুল নিবেদন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এতে মনোবাসনা পূরণ, দাম্পত্য সুখ, সুস্বাস্থ্য ও মানসিক শান্তি লাভ হয়।

37
শ্রাবণ সোমবারের মাহাত্ম্য

সনাতন ধর্মে শ্রাবণ মাসের প্রথম সোমবারের গুরুত্ব অপরিসীম। কথিত আছে, এই দিন ভক্তিভরে শিবের আরাধনা করলে পুণ্যলাভ হয় এবং জীবনের সমস্ত বাধাবিপত্তি কেটে গিয়ে পথচলা হয় আরও মসৃণ। তবে শুধু পূজার্চনা নয়, এদিন খাওয়াদাওয়াতেও মানতে হয় বিশেষ কিছু নিয়ম।

47
যা একেবারেই খাবেন না

শ্রাবণ সোমবারে ভাত, রুটি, ওটস কিংবা বার্লি এড়িয়ে চলাই ভালো। মাছ, মাংস, ডিম সম্পূর্ণ বর্জনীয়। রোজকার নুনের বদলে ব্যবহার করুন সৈন্ধব লবণ। প্যাকেটজাত খাবার, পিঁয়াজ-রসুন দেওয়া পদ এবং মদ্যপান থেকেও দূরে থাকুন এদিন।

57
এড়িয়ে চলুন এই সবজিগুলিও

শুধু আমিষ নয়, নিরামিষেও রয়েছে নিষেধাজ্ঞা। শ্রাবণ মাসের প্রথম সোমবারে টমেটো, বেগুন, শাক, বিন এবং কড়াইশুঁটি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

67
সারাদিনের খাদ্যতালিকা

ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে পান করুন। প্রাতরাশে চলতে পারে ফ্রুট স্যালাড, দই ও বাদাম। দুপুরে সাবুর খিচুড়ি ও আলুর তরকারির সঙ্গে এক গ্লাস বাটারমিল্ক রাখতে পারেন পাতে। বিকেলে ফ্রুট জুস, স্মুদি অথবা শুধু দুধ-কলা খাওয়া যেতে পারে।

77
নৈশভোজ ও রাতের রুটিন

রাতের খাবারে পনিরের সঙ্গে বাকহুইট চাপাটি এবং শশা-টমেটোর স্যালাড রাখতে পারেন। ঘুমোতে যাওয়ার আগে এক চিমটি হলুদ দেওয়া গরম দুধ খাওয়া উপকারী বলে মনে করা হয়। সবশেষে হাত জোড় করে শিবের নাম স্মরণ করে, ভগবানকে ধন্যবাদ জানিয়ে ঘুমোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Photos on
click me!

Recommended Stories