Ajinka Rahane Fined: টানা হারের পর এবার জরিমানার ঘা খেলেন রাহানে, হতে পারেন নির্বাসিতও

Published : Apr 15, 2026, 12:21 PM IST
Ajinkya Rahane KKR

সংক্ষিপ্ত

Ajinka Rahane Fined: আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ মরসুমের পথে কলকাতা নাইট রাইডার্স। ৫টি ম্যাচে খেলে ৪টেতেই হার, এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। হারের ক্ষতে এবার অধিনায়কে জরিমানার ঘা। আইপিএল ২০২৬-এ ক্রমশই চাপ বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের উপর।

Ajinka Rahane Fined: আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ মরসুমের পথে কলকাতা নাইট রাইডার্স। ৫টি ম্যাচে খেলে ৪টেতেই হার, এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। হারের ক্ষতে এবার অধিনায়কে জরিমানার ঘা। আইপিএল ২০২৬-এ ক্রমশই চাপ বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের উপর। টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা, তারই মাঝে নতুন করে শাস্তির মুখে পড়লেন অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। গতকাল, মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার-রেট বজায় রাখতে না পারায় তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল।

ফের এমন অপরাধে আরও বড় শাস্তি হতে পারে রাহানের

মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা ও চেন্নাই-এর মধ্যে হওয়া ম্যাচে এই ঘটনা ঘটে। আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারার আওতায় ন্যূনতম ওভার-রেট বজায় রাখতে ব্যর্থ হওয়ায় দোষী সাব্যস্ত হয় কেকেআর (KKR)। এটি চলতি মরসুমে তাদের প্রথম এমন অপরাধ হওয়ায় কেবলমাত্র জরিমানাতেই শাস্তি সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে ভবিষ্যতে একই ভুল বারবার হলে কঠোর শাস্তি, এমনকি ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যেও পড়তে হবে KKR অধিনায়ককে।

চলতি মরসুমে KKR

চলতি বছর এখনও পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলে শাহরুখ খানের দল হেরেছে মুম্বই ইন্ডিয়ন্স (৬ উইকেটে), সান রাইডার্স হায়দরাবাদ (৬৫ রানে), লখনৌ সুপার জায়েন্টস (৩ উইকেটে) ও চেন্নাই সুপার কিংস (৩২ রানে)-এর বিরুদ্ধে। ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। চলতি আইপিএলে কলকাতার পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। প্লে অফের ওঠার আশা টুর্নামেন্টের শুরুতেই কার্যত শেষ হয়ে গিয়েছে রাহানেদের। এবারের আইপিএলে কলকাতার প্রথম জয়টা কবে আসে সে দিকে তাকিয়েই সবাই। প্রথমে ব্যাট করে চেন্নাই ৫ উইকেটে ১৯২ রান তোলে। দলে উল্লেখযোগ্য অবদান রাখেন সঞ্জু স্যামসন (৪৮) ও দিওয়াল্ড ব্রেভিস (৪১)। জবাবে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর থেমে যায় ৭ উইকেটে ১৬০ রানে। চেন্নাইয়ের হয়ে দুরন্ত বোলিং করেন নুর আহমেদ, তিনি ৩ উইকেট তুলে নেন মাত্র ২১ রানে।

চাকরি হারাতে পারেন রাহানে

এই হারে টুর্নামেন্টে কেকেআরের এটি চতুর্থ পরাজয়। পাঁচ ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি দলটি, একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের একমাত্র পয়েন্ট এসেছে সেখান থেকেই। ফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে কেকেআর। অন্যদিকে, টানা দ্বিতীয় জয়ে কিছুটা স্বস্তিতে চেন্নাই, তারা উঠে এসেছে অষ্টম স্থানে। উল্লেখ্য, চেন্নাইয়ের অভিজ্ঞ ক্রিকেটার এমএস ধোনি এখনও কাফ ইনজুরির কারণে এই মরশুমে মাঠে নামতে পারেননি। চলতি আইপিএলে স্লো ওভার-রেট সমস্যা বারবার সামনে আসছে, ইতিমধ্যেই একাধিক অধিনায়ক এই কারণে শাস্তি পেয়েছেন।

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL in Australia: এবার অস্ট্রেলিয়ায় আইপিএল? অ্যাডিলেড ওভালে ম্যাচ আয়োজন নিয়ে জোর জল্পনা
CSK vs KKR: সঞ্জুর দুরন্ত ব্যাটিং! কলকাতাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চেন্নাইয়ের, চাপে কেকেআর