
Aroop Biswas in High Court: প্যাঁচে পড়েছেন অরুপ। গ্রেফতারের আশঙ্কায় সোমবার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (aroop biswas messi)। মেসি কাণ্ডে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন ইভেন্ট ম্যানেজার শতদ্রু দত্ত। এবার সেই ইস্যুতে গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত (aroop biswas high court)।
জানা যাচ্ছে, রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির অনুমতি দেওয়া একেবারেই সম্ভব নয়। প্রসঙ্গত, সোমবার সকালেই অরূপকে বিধাননগর থানায় তলব করা হয়েছে।
কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়ে অরূপ বিশ্বাসের বক্তব্য, ‘‘আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমিও যে কোনও সময় গ্রেফতার হতে পারি বলে আশঙ্কা করছি৷’’ সোমবার তাঁকে তলব করা হয়েছে। তবে অরূপ আর্জি জানালেও, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন কার্যত, খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এক্ষেত্রে বিচারপতি জানান, ‘‘গ্রেফতারের আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করুন। জরুরি মামলার অনুমতি দেওয়া কখনোই সম্ভব নয়। স্বাভাবিক নিয়মে মামলা করুন। ঠিক সময়ে মামলা না উঠলে তখন বলবেন।’’
উল্লেখ্য, মেসি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নোটিস দিতে রবিবার, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে যায় পুলিশ। সোমবার, হাজিরার নির্দেশ দেওয়া হয় অরুপকে। জানা যাচ্ছে, বারবার বেল বাজালেও কেউ ভিতর দরজা খোলেননি। তাই অরূপের বাড়ির দরজার বাইরে সেই নোটিস টাঙিয়ে দিয়ে চলে আসে পুলিশ।
সোমবার সকাল ১১টা নাগাদ, অরূপ বিশ্বাসকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে। এই নিয়ে এই ঘটনা দুবার ঘটল। গত বৃহস্পতিবারও হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে ১৪ দিনের সময় চেয়ে নেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এবার সোজা কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হলেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।