Asian Games 2026: প্রথম রাউন্ডেই হার, এশিয়ান গেমসে হতাশা সাত্ত্বিক-চিরাগের

Published : Sep 25, 2026, 04:21 PM IST
Chirag Shetty Satwiksairaj Rankireddy Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 Badminton: চলতি এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। পুরুষদের ডাবলসে পদক জয়ের জন্য সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy-Chirag Shetty) জুটির দিকে তাকিয়েছিল সারা দেশ। কিন্তু হতাশ করল এই জুটি।

DID YOU KNOW ?
পুরুষ ব্যাডমিন্টনে হতাশা
চলতি এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনের দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছে ভারত। পুরুষদের ডাবলসে পদক এল না।

Asian Games 2026 India: চলতি এশিয়ান গেমসে পুরুষদের ডাবলসে হতাশ করলেন সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। গতবার সোনা জেতা এই জুটি এবার প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিল। শুক্রবার আইচিতে থাইল্যান্ডের বিশ্বর‍্যাঙ্কিংয়ে ৩৬ নম্বরে থাকা পাক্কাপন তিরারাতসাকুল ও পিয়ারাচাই সুখফুনের কাছে ১২-২১, ২১-১৯, ২১-১৪ ব্যবধানে হেরে গেলেন ভারতের বিশ্বর‍্যাঙ্কিংয়ে থাকা পঞ্চম জুটি। ২০২৩ সালে হ্যাংঝাউ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ। তাঁরা ছিলেন এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে সোনা জেতা প্রথম ভারতীয় জুটি। এবার সেই খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে জাপানে গিয়েছিল এই জুটি। কিন্তু শুরুতেই হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে বিদায় নিল তারকা জুটি।

প্রথম গেম জয়ের পরেই ছন্দ হারাল

ম্যাচের শুরুটা অবশ্য দাপটের সঙ্গেই করেছিল ভারতীয় জুটি। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর থাইল্যান্ডের জুটিকে ম্যাচে ফিরতে দেননি সাত্ত্বিক-চিরাগ। প্রথম গেম অনায়াসে ২১-১২ ব্যবধানে জিতে নেন তাঁরা। কিন্তু দ্বিতীয় গেমেই ম্যাচের পরিস্থিতি বদলে যায়। সাত্ত্বিক-চিরাগ ৪-২ এগিয়ে শুরু করলেও তিরারাতসাকুল-সুখফুন দ্রুত ৫-৫ সমতা ফেরান। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে বিরতিতে ১১-৯ এগিয়ে যায় থাই জুটি। বিরতির পর ব্যবধান বাড়িয়ে ১৭-১৩ করেন তাঁরা। শেষ দিকে ভারতীয় জুটি লড়াইয়ে ফিরলেও ঘাটতি পূরণ করতে পারেনি। ২১-১৯ জিতে ম্যাচে সমতা ফেরায় থাইল্যান্ড। নির্ণায়ক তৃতীয় গেমের শুরুতে দুই জুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। স্কোর ছিল ৬-৬। এরপর ফের ১১-৯ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় থাই জুটি। বিরতির পর আর ম্যাচে ফিরতে পারেননি সাত্ত্বিক-চিরাগ। শেষ পর্যন্ত ২১-১৪ ব্যবধানে তৃতীয় গেম জিতে বড় অঘটন ঘটায় তিরারাতসাকুল ও সুখফুন। এশিয়ান গেমসের আগে অবশ্য সাত্ত্বিক-চিরাগ দুর্দান্ত ছন্দে ছিলেন। চিনের বিরুদ্ধে পুরুষদের দলগত সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন লিয়াং ওয়েইকেং ও ওয়াং চ্যাংকে ২১-১১, ২২-২০ ব্যবধানে হারিয়েছিলেন তাঁরা। তবে দলগত ইভেন্টে শেষ পর্যন্ত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। এবার ব্যক্তিগত ইভেন্টেও প্রথম রাউন্ডে বিদায় নিতে হল দেশের তারকা জুটিকে।

মিক্সড ডাবলসে পদকের আশা

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে হতাশার মধ্যেই মিক্সড ডাবলসে স্বস্তি ভারতের। দ্বিতীয় রাউন্ডে বিশ্বর‍্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে থাকা তানিশা ক্রাস্টো (Tanisha Crasto) ও ধ্রুব কপিলা (Dhruv Kapila) ২২-২০, ২৪-২২ ব্যবধানে হারিয়েছেন মালয়েশিয়ার বিশ্বর‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা গোহ সুন হুয়াট ও শেভন জেমি লাই জুটিকে। প্রথম রাউন্ডে মালদ্বীপের আমিনাথ আবদুল রাজ্জাক ও নিবাল আহমেদকে ২১-৮, ২১-৭ ব্যবধানে হারিয়েছিলেন তানিশা-ধ্রুব। মহিলাদের সিঙ্গলসেও জয় পেয়েছেন উন্নতি হুডা (Unnati Hooda)। উত্তর কোরিয়ার ইউ মি সংকে ২১-৯, ২১-১০ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন তিনি। পরের ম্যাচে তাঁর প্রতিপক্ষ মালয়েশিয়ার ওং লিং চিং। এদিন মহিলাদের ডাবলসে তৃষা জলি-গায়ত্রী গোপীচাঁদ (Treesa Jolly and Gayatri Gopichand) এবং কবিপ্রিয়া সেলভম-সিমরন সিংহী (Kavipriya Selvam and Simran Singhi) জুটি লড়াইয়ে নামবেন। পুরুষদের ডাবলসে খেলবেন হরিহরণ আমসাকারুনান ও এমআর অর্জুন (Hariharan Amsakarunan and MR Arjun)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৩
২০২৩ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ।
২০২৩ সালে হাংঝাউ এশিয়ান গেমসে পুরুষদের ডাবলসে সোনা জেতেন সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: জাপানের বিরুদ্ধে সহজ জয়, এশিয়ান গেমসের সেমি-ফাইনালে মহিলা হকি দল
BCCI Title Sponsor: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই বড় চমক দিল বিসিসিআই, টাইটেল স্পনসর মুথুট ফিনকর্প