
Asian Games 2026: ভারতের গুলবীর সিং, পারুল চৌধুরী এবং বিদ্যা রামরাজ সোমবার, আইচি-নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসে পদক জিতেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই তিন অ্যাথলিটকে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। গুলবীর সিং ছেলেদের ১৫০০ মিটার দৌড়ে ৩ মিনিট ৩৬.৭২ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছেন (Asian Games 2026)। এবারের এশিয়ান গেমসে এটি তাঁর এটি দ্বিতীয় রুপো। পারুল চৌধুরী মেয়েদের ৫০০০ মিটারে ১৫ মিনিট ১৪.৬১ সেকেন্ড সময় করে নিজের দ্বিতীয় ব্রোঞ্জটি জিতে নিয়েছেন। অন্যদিকে, বিদ্যা রামরাজ মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে ৫৪.৭৫ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ জিতেছেন। এটি একটি নতুন জাতীয় রেকর্ড।
রাষ্ট্রপতি এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে গুলবীর সিংকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, "২০২৬ এশিয়ান গেমসে ছেলেদের ১৫০০ মিটারে রুপো জেতায় গুলবীর সিংকে আমার আন্তরিক অভিনন্দন। নিজের সেরা সময় করে এই পদক জেতায় তাঁর এই সাফল্য আরও প্রশংসনীয় হয়ে উঠেছে। ১০,০০০ মিটারে রুপো জেতার পর ট্র্যাকে এটি তাঁর আরও একটি দুর্দান্ত পারফরম্যান্স। আগামী দিনে তাঁর আরও সাফল্যের জন্য আমার শুভকামনা রইল।"
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মেয়েদের ৫০০০ মিটারে ব্রোঞ্জ জেতায় পারুল চৌধুরীকেও অভিনন্দন জানিয়েছেন। পরপর দু'দিনে দুটি পদক জেতার প্রশংসা করে তিনি লেখেন, "২০২৬ এশিয়ান গেমসে মেয়েদের ৫০০০ মিটারে ব্রোঞ্জ জেতায় পারুল চৌধুরীকে অনেক অভিনন্দন। গেমসে দু'দিনে দুটি পদক জেতা সত্যিই একটি অসাধারণ কৃতিত্ব। এই স্মরণীয় সাফল্য তোমার ক্রীড়া জীবনে আরও বড় উচ্চতায় পৌঁছাতে অনুপ্রেরণা জোগাবে।"
বিদ্যা রামরাজকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর নতুন জাতীয় রেকর্ডেরও প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর কথায়, “২০২৬ এশিয়ান গেমসে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জেতায় বিদ্যা রামরাজকে উষ্ণ অভিনন্দন। নিজের সেরা সময় এবং নতুন জাতীয় রেকর্ড গড়ে তুমি ভারতের অ্যাথলেটিক্স যাত্রায় আরও একটি গর্বের মুহূর্ত যোগ করেছ। তোমার এই রেকর্ড গড়া পারফরম্যান্স তরুণ প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।