Ballon dOr: ব্যালন ডি'অর না পাওয়ার পেছনে রিয়াল মাদ্রিদ প্রীতিই দায়ী, বিস্ফোরক লামিন ইয়ামালের বাবা

Published : Nov 03, 2026, 07:09 PM IST
Ballon dOr: ব্যালন ডি'অর না পাওয়ার পেছনে রিয়াল মাদ্রিদ প্রীতিই দায়ী, বিস্ফোরক লামিন ইয়ামালের বাবা

সংক্ষিপ্ত

Ballon dOr: স্পেনের ভোটিং সিস্টেমের কারণেই, লামিন ইয়ামাল ব্যালন ডি'অর পাননি বলে দাবি করেছেন তাঁর বাবা মুনির নাসরাউই। তাঁর অভিযোগ, স্পেনের সাংবাদিকদের রিয়াল মাদ্রিদ প্রীতির জন্যই ইয়ামাল তাঁর প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয়েছেন।

Ballon dOr: ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন এবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি'অর জিতে নিয়েছেন। শেষ রাউন্ডের লড়াইয়ে স্পেনের লামিনে ইয়ামাল এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপেরও নাম ছিল। এই পুরস্কার জেতার ব্যাপারে ইয়ামাল আর এমবাপে দুজনেই বেশ আশাবাদী ছিলেন (Ballon dOr)। বাবা মুনির নাসরাউই ছেলে লামিন ইয়ামালের ব্যালন ডি'অর হাতছাড়া হওয়ার পেছনে স্পেনের ভোটিং সিস্টেমকেই দুষছেন। তিনি মনে করেন, স্পেন থেকে পাওয়া ভোটগুলোই তাঁর ছেলের প্রাপ্য সম্মান কেড়ে নিয়েছে। এই ভোটিং প্রক্রিয়ায় বিভিন্ন দেশের বাছাই করা স্পোর্টস জার্নালিস্টরা অংশ নেন।

ব্যালন ডি'অর না পাওয়ার পেছনে রিয়াল মাদ্রিদ প্রীতিই দায়ী, বিস্ফোরক লামিন ইয়ামালের বাবা

স্পেনের সাংবাদিকদের বরাবরই রিয়াল মাদ্রিদের প্রতি একটা আলাদা টান রয়েছে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের হয়ে স্পেন থেকে ভোট দিয়েছেন এএস (AS) পত্রিকার ডিরেক্টর হোসে ফেলিক্স দিয়াজ। তিনি রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপেকেই ভোট দিয়েছেন। ইয়ামালের বাবার অভিযোগ, এমবাপে শুধুমাত্র রিয়াল মাদ্রিদের সাদা জার্সি পরার কারণেই স্পেন থেকে বেশি ভোট পেয়েছেন। অন্যান্য দেশের ভোটাররা নিজেদের দেশের খেলোয়াড়দের সমর্থন করলেও, স্পেনের ভোটাররা নিজেদের দেশের ছেলে লামিন ইয়ামালকে এড়িয়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়কে ভোট দিয়েছেন। মুনির নাসরাউই প্রশ্ন তুলেছেন, এই বিষয়টা কি আদৌ জাতীয়তাবাদের সঙ্গে মানানসই? এই ব্যালন ডি'অর ভোটিংয়ে হ্যারি কেন প্রথম আর কিলিয়ান এমবাপে দ্বিতীয় স্থান পান। ইয়ামালকে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়।

ইয়ামাল অবশ্য ২০ বছর বয়স হওয়ার আগেই টানা তিনবার ব্যালন ডি'অরের সেরা দশে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন। তিনি ২০২৪ সালে অষ্টম, ২০২৫ সালে দ্বিতীয় আর ২০২৬ সালে তৃতীয় স্থান পেয়েছেন। অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের কোপা ট্রফিও টানা তিনবার জেতার রেকর্ড এখন ইয়ামালের ঝুলিতে।

২০২৪ সালের ইউরো কাপ স্পেনের ঘরে তোলার পেছনে ইয়ামালের বিশাল অবদান ছিল। ইউরো কাপের পর ২০২৫ সালের উয়েফা নেশনস লিগেও স্পেন রানার্সআপ হয়। এমনকি ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ স্পেনের জেতার পেছনেও ইয়ামালের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যালন ডি'অর ভোটিংয়ে এই বিষয়গুলো ইয়ামালকে অনেকটাই সাহায্য করেছে। হান্সি ফ্লিকের বার্সেলোনা দলে উইঙ্গার হিসেবে ইয়ামাল এখন দুর্দান্ত ফর্মে খেলছেন। ফুটবল মহলের ধারণা, আগামী বছরগুলোতে তিনি ঠিকই ব্যালন ডি'অর জিতবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan: গ্যালারিতে আসন ৩৪,০০০, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লক্ষ!
Jesus de Miguel Dies: খেলার মাঝে ভয়ঙ্কর সংঘর্ষে তারকা ফুটবালের মৃত্যু, প্রতিপক্ষ গোলকিপারের হাঁটুর আঘাতে প্রাণ গেল জেসুস মিগেলের