Belgium vs Egypt: বেলজিয়াম বনাম ইজিপ্ট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই! একাধিক গোলের সুযোগ, শেষপর্যন্ত ১-১ গোলে ড্র

Published : Jun 16, 2026, 02:29 AM ISTUpdated : Jun 16, 2026, 02:37 AM IST
Belgium vs Egypt

সংক্ষিপ্ত

Belgium vs Egypt: গ্রুপ জি-তে থাকা এই দুই দল মুখোমুখি হয় বিশ্বকাপের মঞ্চে। কার্যত, একটি হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী গোটা ফুটবল বিশ্ব। বলা চলে, দুরন্ত ফুটবল (Belgium vs Egypt World Cup 2026)। তবে সেই খেলায় জিতল না কোনও দল। ম্যাচ ড্র ১-১ গোলে। 

Belgium vs Egypt: চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় সময় সোমবার রাতে, ওয়াশিংটনের সিয়াটেল স্টেডিয়ামে মুখোমুখি হয় বেলজিয়াম বনাম ইজিপ্ট (belgium vs egypt)। গ্রুপ জি-তে থাকা এই দুই দল মুখোমুখি হয় বিশ্বকাপের মঞ্চে। কার্যত, একটি হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী গোটা ফুটবল বিশ্ব। বলা চলে, দুরন্ত ফুটবল (Belgium vs Egypt World Cup 2026)। তবে সেই খেলায় জিতল না কোনও দল। ম্যাচ ড্র ১-১ গোলে।  

বেলজিয়াম বনাম ইজিপ্ট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই

ম্যাচের ৭ মিনিটে, কেভিন ডি ব্রুয়েনার মাটি ঘেঁষা শট একটুর জন্য বাইরে চলে যায়। কিন্তু মহম্মদ সালাহরা যেন কার্যত, জবাব দিতেই মাঠে নামেন। খেলার ২০ মিনিটে, সবাইকে চমকে দিল ইজিপ্ট। অ্যাশৌরের অনবদ্য গোলে ম্যাচে লিড নেয় তারা। কার্যত, ডান পায়ের জোরালো শটে গোল। ম্যাচের রাশ তখন পুরোপুরি ইজিপ্টের হাতে। তবে বেলজিয়ান লেফট উইঙ্গার জেরেমি ডোকুর প্রশংসা করতেই হয়। একাধিকবার বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণ তুলে আনেন তিনি।

 

 

ম্যাচের ৩৩ মিনিটে, ফের একবার গোলের কাছাকাছি পৌঁছে গেছিল ইজিপ্ট। জিকোর শট শরীর ছুঁড়ে সেভ করেন বেলজিয়াম গোলকিপার কুর্তোয়া। অন্যদিকে, মাঝমাঠ থেকে বেশ ভালো খেলা তৈরি করছিলেন বেলজিয়ান মিডফিল্ডার ট্রসার্ড।

পাশাপাশি ইব্রাহিম, হ্যানি এবং ফ্যাথিরা ইজিপ্ট ডিফেন্সকে বেশ জমাট রাখেন। প্রথমার্ধের স্টপেজ টাইমে ডোকুর শট অনেকটা বাইরে দিয়ে চলে যায়। ফলে, এক্ষেত্রেও গোল করতে ব্যর্থ হয় বেলজিয়াম। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে।

একাধিক গোলের সুযোগ, শেষপর্যন্ত ১-১ গোলে ড্র

দ্বিতিয়ার্ধে ম্যাচে ফিরে আসে বেলজিয়াম। খেলার ৬১ মিনিটে, টেলিম্যানসের শট বাইরে দিয়ে উড়ে যায় এবং ৬২ মিনিটে, কেভিন ডি ব্রুয়েনার শট সেভ করেন ইজিপ্ট গোলকিপার এম শোবেইর। তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই রুখে দিচ্ছিলেন বেলজিয়ামের আক্রমণ। কিন্তু তাল কাটল ৬৬ মিনিটে গিয়ে। খেলার ৬৫ মিনিটে, বেলজিয়াম কোচ কেটেলাইরেকে তুলে মাঠে নামান লুকাকুকে। তারপরেই গোল। 

ম্যাচের ৬৬ মিনিটে, মহম্মদ হ্যানির আত্মঘাতী গোলে সমতা ফেরায় বেলজিয়াম। যদিও এক্ষেত্রে রোমেলু লুকাকু একদম গায়েই লেগে ছিলেন। খেলার ফলাফল তখন ১-১। অপরদিকে, ৭৫ মিনিটের মাথায় ইজিপ্ট কোচ দলে একটি পরিবর্তন করেন। মহম্মদ সালাহর পরিবর্তে মাঠে আসেন হামজা আবদেলকারিম। 

এরপর খেলার ৮১ মিনিটে, বেলজিয়ামের ফ্রি-কিক একেবারে উড়ে গিয়ে সেভ করেন ইজি ইজিপ্ট গোলকিপার শোবেইর। তার কয়েক মুহূর্ত বাদেই লুকাকুর হেডার শরীর ছুঁড়ে সেভ করেন তিনি। ৮৩ মিনিটে, ইজিপ্ট রাইট-ব্যাক মহম্মদ হ্যানির শট পায়ের জটলায় ব্লক হয়। এরপরে ইজিপ্ট দলেও দুটি পরিবর্তন আসে। 

তারপরেও দুই দলের কাছে গোলের সুযোগ আসে। সেইসঙ্গে, হাফ চান্সকে গোলে রুপান্তরিত করতে পারেনি কোনও দলই। শেষপর্যন্ত, এই ম্যাচ ড্র হয় ১-১ গোলে।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Spain vs Cabo Verde: দুর্ভেদ্য হয়ে উঠলেন কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা! প্রথম ম্যাচেই আটকে গেল স্পেন, ম্যাচ গোলশূন্য ড্র
East Bengal Transfer Update: তিনি আর থাকছেন না ইস্টবেঙ্গলে? চ্যাম্পিয়ন দলের এই তারকাকে নিয়ে বড় আপডেট