
Brazil vs Haiti World Cup 2026: চলতি বিশ্বকাপে গ্রুপ সি পর্বের ম্যাচে ভারতীয় সময় শনিবার ভোরবেলায়, নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ হাইতি। ম্যাচ শুরু হবে সকাল ৬:৩০ মিনিটে (Brazil vs Haiti World Cup 2026)। তবে প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করায় ব্রাজিলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নক-আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে এই খেলায় জিততেই হবে সেলেকাওদের (Brazil vs Haiti Group C)।
অন্যদিকে, স্কটল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হওয়া হাইতির জন্যও এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন যে, কঙ্গো বা কেপ ভার্দের মতো হাইতিও ব্রাজিলের বিরুদ্ধে রক্ষণাত্মক কৌশল নিতে পারে। শোনা যাচ্ছে, এই ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি প্রথম একাদশে বেশ কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন। ব্রাজিল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে, নেইমার চোট সারিয়ে উঠলেও এখনও পুরোপুরি ফিট নন। তাই হাইতির বিরুদ্ধে ম্যাচেও তিনি খেলবেন না।
তবে আনসেলোত্তির আসল মাথাব্যথার কারণ হল, প্রথম একাদশে ইগর থিয়াগোর পরিবর্ত খুঁজে বের করা। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র গত ম্যাচে গোল করে ফর্মে ফিরেছেন। এই ম্যাচেও তিনি জ্বলে উঠবেন বলে আশা করা হচ্ছে।
এমনও জল্পনা রয়েছে যে, রিয়াল মাদ্রিদের প্রাক্তন তরুণ প্রতিভা এনড্রিককে আক্রমণভাগে সুযোগ দিতে পারেন ব্রাজিল হেডস্যার। গত ম্যাচে, তিনি খেলার সুযোগ পাননি। পাশাপাশি ম্যাথিয়াস কুনহাকে আরও বেশি সময় ধরে খেলানোর সম্ভাবনাও রয়েছে। গত ম্যাচে, র্যাফিনহার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। মাঝমাঠে কাসেমিরো এবং লুকাস পাকেতার ফর্মে ফেরাটাও ব্রাজিলের জন্য খুব জরুরি বিষয়।
প্রসঙ্গত, ব্রাজিলকে এই ম্যাচে জিততে হলে রক্ষণভাগের ভুলত্রুটি দ্রুত শুধরে নিতে হবে। সেইসঙ্গে, উইং এবং ফুল-ব্যাকদের দিয়ে আক্রমণ আরও জোরদার করতে হবে। কিন্তু মোদ্দা কথা এটাই যে, এই ম্যাচে জিততেই হবে ব্রাজিলকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।