BWF World Championships: হার সিন্ধু-আয়ূষের, ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ধাক্কা ভারতের

Published : Aug 21, 2026, 12:51 AM IST
PV Sindhu Lost in the Quarterfinal of the World Championships 2026

সংক্ষিপ্ত

BWF World Championships 2026: দিল্লিতে (Delhi) চলতি বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস ও ডাবলসে সাফল্যের আশায় ছিল ভারত। কিন্তু বৃহস্পতিবার সিঙ্গলসে ভারতের অভিযান শেষ হয়ে গেল। এখন শুধু ডাবলসে সাফল্যের আশা রয়েছে।

DID YOU KNOW ?
আয়ূষ শেট্টির হার
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর শাটলারকে হারিয়ে দিলেও, তারপর হেরে গেলেন আয়ূষ শেট্টি।

Badminton News: দেশের মাটিতে বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (BWF World Championships 2026) সিঙ্গলসে ভারতের অভিযান শেষ হয়ে গেল। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে মহিলাদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বের দু'নম্বর চিনা শাটলার ওয়াং ঝি-ইয়ের (Wang Zhi Yi) কাছে হেরে গেলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। এর আগে পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার (Indonesia) ২১ বছর বয়সি আলভি ফারহানের (Alwi Farhan) কাছে সরাসরি গেমে হেরে যান আয়ুষ শেট্টি (Ayush Shetty)। তিনি প্রথম রাউন্ডে বিশ্বের এক নম্বর শি ইউকিকে (Shi Yuqi) হারিয়ে চমক দিলেও, সেই পারফরম্যান্স ধরে রাখতে পারলেন না। সিঙ্গলসে লক্ষ্য সেন (Lakshya Sen) ও উন্নতি হুডাও (Unnati Hooda) বিদায় নিয়েছেন।

লড়াই করে হার সিন্ধুর

দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল সিন্ধুর। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে ৮৮ মিনিটের রুদ্ধশ্বাস ১১-২১, ২১-১৫, ১৭-২১ ব্যবধানে হারলেন ভারতীয় তারকা। তবে ম্যাচে দুর্দান্ত লড়াই করে বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন সিন্ধু। পিছিয়ে পড়েও দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। শেষ গেমেও লড়াই জমিয়ে তুলেছিলেন। সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় নির্ণায়ক গেমের শেষদিকে। স্কোর ১৬-১৬ থাকাকালীন ওয়াং হঠাৎ ক্র্যাম্পের সমস্যায় কোর্টে পড়ে যান এবং চিকিৎসার জন্য বিরতি নেন। ম্যাচ শেষ হয়ে গিয়েছে বলে অনেক দর্শক মনে করলেও পরে আবার কোর্টে ফেরেন চিনা শাটলার। এরপর ১৮-১৭ এগিয়ে থাকার সময় ওয়াং আবার কোর্টে পড়ে যান এবং আরও একবার বিরতি নেন। এই পরিস্থিতিতে সিন্ধুর ছন্দ কিছুটা নষ্ট হয়ে যায়। শেষদিকে ভারতীয় তারকা পরপর কয়েকটি আনফোর্সড এরর করেন এবং টানা তিন পয়েন্ট হারিয়ে ম্যাচও খোয়ান।

প্রতিপক্ষকে নিয়ে সন্দিহান সিন্ধু

ম্যাচ শেষে সিন্ধু বলেন, ওয়াং সত্যিই চোট পেয়েছিলেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে নিজের দিক থেকে শেষ কয়েকটি পয়েন্টে আরও ধৈর্য ধরে খেলা উচিত ছিল বলে স্বীকার করেন। তাঁর মতে, শেষ তিনটি পয়েন্টই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওয়াং অবশ্য সময় নষ্ট করার কৌশল নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দুই পায়েই ক্র্যাম্প হয়েছিল। এই হারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চিনা খেলোয়াড়দের বিরুদ্ধে সিন্ধুর দীর্ঘদিনের নিখুঁত রেকর্ডও শেষ হল। ওয়াংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে এই প্রতিযোগিতায় চিনের খেলোয়াড়দের বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড ছিল ৮-০। প্রথমবার চিনের কোনও প্রতিপক্ষের কাছে হেরে গেলেন সিন্ধু।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার চিনা শাটলারের কাছে হার পি ভি সিন্ধুর।
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার চিনা প্রতিপক্ষের কাছে হেরে গেলেন পি ভি সিন্ধু।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Women's Hockey World Cup: ইংল্যান্ডের সঙ্গে ড্র, মহিলাদের হকি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ভারত
Mohun Bagan Super Giant: টাইব্রেকারে জয় মোহনবাগানের, ডুরান্ড কাপ ফাইনালে কলকাতা ডার্বি