Champions League: কোয়ার্টার ফাইনালে পৌঁছল কারা? অবিশ্বাস্য কামব্যাকে পরের রাউন্ডে স্পোর্টিং লিসবন

Published : Mar 18, 2026, 07:03 PM IST
Champions League: কোয়ার্টার ফাইনালে পৌঁছল কারা? অবিশ্বাস্য কামব্যাকে পরের রাউন্ডে স্পোর্টিং লিসবন

সংক্ষিপ্ত

Champions League: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল প্যারিস সাঁ-জাঁ (পিএসজি), রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। অন্যদিকে, পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছে বোডো/গ্লিমট-কে। মঙ্গলবারের এই ফলাফলের পর শেষ আটের লড়াই আরও জমজমাট হয়ে উঠল।

Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রীতিমতো জমজমাট। গতবারের চ্যাম্পিয়ন পিএসজি ইতিমধ্যেই জায়গা পাকা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে (champions league)। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালও মঙ্গলবার, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে চলে গেছে। তবে রাতের সবচেয়ে বড় চমক ছিল স্পোর্টিং লিসবন। যারা দুর্দান্ত কামব্যাক করেছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট-কে হারিয়ে (ucl)। 

গত মরশুমে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি যেন আবার পুরনো ফর্মে ফিরে আসছে। শেষ ষোলোর লড়াইতে, লন্ডনে গিয়ে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি এই ক্লাবটি। দুটি লেগ মিলিয়ে তাদের জয়ের ব্যবধান ৮-২।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রীতিমতো জমজমাট

প্রথম লেগে শেষ মুহূর্তে গোল খেয়ে এমনিতেই পিছিয়ে ছিল চেলসি। এবার ঘরের মাঠে তাদের ঘুরে দাঁড়ানোর সামান্যতম সুযোগও দেয়নি পিএসজি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের মাত্র ৬ মিনিটেই, গোল করে দলকে এগিয়ে দেন কোয়ারাতশেলিয়া।

এরপর আশরাফ হাকিমির পাস থেকে ব্র্যাডলি বারকোলা একটি দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়ান। ৬০ মিনিটের কিছু পরে, পরিবর্ত হিসেবে নামা সেনি মায়ুলু পিএসজির হয়ে তৃতীয় গোলটি করতেই চেলসি সমর্থকরা ধীরে ধীরে স্টেডিয়াম ছাড়তে শুরু করেন।

পিএসজি কোচ লুইস এনরিকে ম্যাচের পর বলেন, "আমরা দাপটের সঙ্গে খেলে ম্যাচ জিতেছি। কোয়ার্টার ফাইনালে যেতে পেরে আমরা খুব খুশি এবং আমি মনে করি এই জয়টা আমাদের প্রাপ্য ছিল।"

কোয়ার্টার ফাইনালে পৌঁছল কারা?

প্রসঙ্গত, ইংরেজ প্রতিপক্ষের বিরুদ্ধে নকআউট পর্বে এটি পিএসজির চতুর্থ জয়। শেষ আটে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ লিভারপুল অথবা গালাতাসারে। মঙ্গলবার রাতে, বিদায় নেওয়া একমাত্র ব্রিটিশ ক্লাব শুধু চেলসি নয়। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটিও। দুটি লেগ মিলিয়ে তারা পরাজিত হয়েছে ৫-১ ব্যবধানে।

স্পেনে প্রথম লেগে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকের সৌজন্যে ৩-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। সিটির মাঠে, ম্যাচের ২০ মিনিটেই তাদের বার্নার্দো সিলভা লাল কার্ড দেখেন। গোললাইন থেকে ভিনিসিয়াস জুনিয়রের শট হাত দিয়ে বাঁচানোর জন্য তাঁকে মাঠ ছাড়তে হয়।

ভিনিসিয়াস পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় প্রায় নিশ্চিত করে দেন। এরপর পেপ গুয়ার্দিওলার দলের জন্য ম্যাচে ফেরা খুব কঠিন ছিল। যদিও বিরতির আগে, আর্লিং হালান্ড চলতি মরশুমে নিজের ৩০তম গোলটি করে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে থিবো কুর্তোয়ার বদলে আন্দ্রি লুনিনকে নামায় রিয়াল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ভিনিসিয়াস নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালের জয় নিশ্চিত করেন।

স্পোর্টিং লিসবনের প্রত্যাবর্তন

ভিনিসিয়াস বলেন, "আমরা সবাই জানি যে আসল খেলা এবার শুরু হবে। মাদ্রিদ যখন এই টুর্নামেন্টে খেলে, তখন সবকিছু বদলে যায়।" কোয়ার্টার ফাইনালে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, যারা প্রথম লেগে আটালান্টার বিরুদ্ধে ৬-১ গোলে এগিয়ে আছে।

অন্যদিকে, প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল আবার এমিরেটস স্টেডিয়ামে, বেয়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে দিয়ে দুটি লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতেছে।

জার্মানিতে প্রথম লেগে শেষ মুহূর্তের পেনাল্টিতে ড্র করে আর্সেনাল। এবার ঘরের মাঠে এবারেচি এজে এবং ডেকলান রাইসের গোলে জয় তুলে নিল তারা। প্রথমার্ধের শেষে দূরপাল্লার শটে একটি অসাধারণ গোল করেন এজে। এরপর রাইসের ঠান্ডা মাথার ফিনিশিং লেভারকুসেনের বিদায় নিশ্চিত করে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, “আমাদের আরও তিন-চারটি গোল করা উচিত ছিল। কিন্তু সার্বিকভাবে আমরা জেতার যোগ্য দাবিদার ছিলাম।”

তবে স্পোর্টিং লিসবনের প্রত্যাবর্তন কার্যত, এক অবিশ্বাস্য। প্রথম লেগে বোডো/গ্লিমট-এর কাছে ৩-০ গোলে হারের পর, লিসবনে অতিরিক্ত সময়ে গড়ানো এই ম্যাচে তারা ৫-০ গোলে জয় পেয়েছে।

গনজালো ইনাসিও এবং পেদ্রো গনজালভেসের গোলের পর, ৭৮ মিনিটে লুইস সুয়ারেজের পেনাল্টি ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। খেলার ৯২ মিনিটে, উরুগুয়ের ফুল-ব্যাক ম্যাক্সি আরাউজো প্রথমবার স্পোর্টিংকে এগিয়ে দেন এবং ম্যাচের একেবারে শেষে রাফায়েল নেল পঞ্চম গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।

এই হারের ফলে, বোডো/গ্লিমট-এর স্বপ্নের দৌড় শেষ হল। অন্যদিকে, ১৯৮৩ সালের পর প্রথমবার ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠল স্পোর্টিং লিসবনে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

অনিশ্চিত প্যাট কামিন্স, দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা সানরাইজার্স হায়দরাবাদের
Bangladesh Cricket: টি-২০ বিশ্বকাপ বয়কট করে কি আফসোস করছে বাংলাদেশ? তদন্ত কমিটি গড়ল ক্রীড়ামন্ত্রক