Commonwealth Games 2026: সোনা জিতলেন দিলীপ গাভিট! লং জাম্পেও এল পদক, ভারতের মুকুটে আরও তিন

Published : Jul 31, 2026, 01:04 AM IST
Commonwealth Games 2026

সংক্ষিপ্ত

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স ভারতের (Commonwealth Games 2026 Glasgow)। নিঃসন্দেহে সাড়াজাগানো পারফর্ম করছেন দেশের অ্যাথলিটরা। কার্যত, ভারতের জয়জয়কার! ব্যাক টু ব্যাক পদক যুক্ত হচ্ছে দেশের মুকুটে। আর তিনটি পদক এল টিম ইন্ডিয়ার ঝুলিতে।

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স ভারতের (Commonwealth Games 2026 Glasgow)। নিঃসন্দেহে সাড়াজাগানো পারফর্ম করছেন দেশের অ্যাথলিটরা। কার্যত, ভারতের জয়জয়কার! ব্যাক টু ব্যাক পদক যুক্ত হচ্ছে দেশের মুকুটে। আরও তিনটি পদক এল টিম ইন্ডিয়ার ঝুলিতে। এবার সোনা জিতলেন প্যারা-আথলিট দিলীপ গাভিট। তবে তিনি একা নন। রুপো জিতলেন মহম্মদ বাসিল মোরসিংনাকাথ এবং মুরলী শ্রীশঙ্কর (Commonwealth Games latest news)। 

সোনা জিতলেন দিলীপ গাভিট

পুরুষদের ১০০ মিটার T47 প্যারা অ্যাথলেটিক্স বিভাগে সোনা জিতলেন দিলীপ গাভিট। তিনি দৌড় শেষ করতে সময় নেন ১০.৭১ সেকেন্ড। আর সেই সুবাদেই কমনওয়েলথ গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন এই ভারতীয় অ্যাথলিট। সেই একই ইভেন্টে আরেক ভারতীয় অ্যাথলিট মহম্মদ বাসিল মোরসিংনাকাথ রুপো জেতেন। অর্থাৎ, এই ইভেন্টের প্রথম এবং দ্বিতীয়, দুটি পজিশনেই টিম ইন্ডিয়ার দাপট। দিলীপ হলেন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় পুরুষ প্যারা অ্যাথলিট। তাঁর এই জয় ভারতীয় প্যারা-স্পোর্টসের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকল।

চলতি ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন মহম্মদ বাসিল মোরসিংনাকাথ। পুরুষদের ১০০ মিটার টি৪৭ প্যারা অ্যাথলেটিক্স বিভাগে রুপো জিতলেন এই তারকা। সেই একই ইভেন্টে আরেক ভারতীয় অ্যাথলিট দিলীপ গাভিট সোনা জিতলেন। অর্থাৎ, এই ইভেন্টের প্রথম এবং দ্বিতীয়, দুটি পজিশনেই টিম ইন্ডিয়ার দাপট। চলতি ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের প্যারা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় এটি ছিল ভারতের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য, যা প্যারা স্প্রিন্ট ইভেন্টগুলোতে ভারতের ক্রমবর্ধমান শক্তিরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

লং জাম্পেও এল পদক, ভারতের মুকুটে আরও তিন

গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে পুরুষদের লং জাম্প ইভেন্টে মুরলী শ্রীশঙ্কর রুপোর পদক জয় করলেন। তাঁর সেরা জাম্প: ৮.০৯ মিটার। প্রসঙ্গত, গত ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সিলভার মেডেল জয়ের পর, এটি শ্রীশঙ্করের টানা দ্বিতীয় কমনওয়েলথ গেমসের মঞ্চে রুপোর পদক জয়। ফাইনালের আগে শ্রীশঙ্কর তাঁর প্রথম প্রচেষ্টাতেই ৮.০১ মিটার লাফিয়ে সহজেই যোগ্যতা অর্জন করেন এবং সরাসরি পদক জয়ের লড়াইয়ের জন্য নিজের জায়গাটি নিশ্চিত করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Hockey Team: হকি বিশ্বকাপে গেরুয়া জার্সিতে নামছে টিম ইন্ডিয়া, পোশাকের রঙ বদল নিয়ে বিতর্ক
Ajinkya Rahane Net Worth: মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, জানুন অজিঙ্ক রাহানের সম্পদের পরিমাণ