
Craig Ervine: টেস্ট ক্রিকেটে ১০০ বছরের মধ্যে প্রথমবার হল এমন ঘটনা। ৪১ বছর বয়সে খেলতে নেমে টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি করে নজির গড়লেন জিম্বাবোয়ের তারকা ব্যাটার ক্রেগ আরভিন। শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম তথা শেষ দিনে আরভিন অপরাজিত ২০৬ রানের অবিস্মরণীয় ইনিংস খেললেন। এর আগে মোট চারজন ক্রিকেটার ৪০ বা তার বেশি বছর বয়েসে টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছেন। কিন্তু ৪১ বছরের বেশি বয়েসে এর আগে ১০০ বছরের মধ্যে কেউ টেস্টে ডবল সেঞ্চুরি করতে পারেননি। ১৯৯৪ সালে নটিংহ্যাম টেস্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যখন ইংল্যান্ডের গ্রাহাম গুচ যখন ডবল সেঞ্চুরি করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ৪০। ৩০ বছরের মধ্যে এই প্রথম কোনও ব্যাটার ৪০ বছর বা তার বেশি বয়সে টেস্টে ডবল সেঞ্চুরি করলেন।
এদিন শারজা টেস্টে আরভিন ২৭৯ বলে ২০৬ রানের অপরাজিত ইনিংস সাজানো ছিল ২৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে। এই টেস্টে মোট তিনটে ইনিংস খেলা হয়। তিনটে ইনিংসেই ৫০০-র বেশি রান হল। শেষ পর্যন্ত জিম্বাবোয়ে ও আফগানিস্তানের মধ্যে হওয়া এই টেস্ট শেষ পর্যন্ত ড্র হল। প্রথম ইনিংসে জিম্বাবোয়ে করেছিল ৫০৪। জবাবে আফগানিস্তান ৫১৪ রানে অল আউট হয়ে যায়। ৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে জিম্বাবোয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটে ৫২৩ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে। রানের বন্যার এই টেস্টে সেঞ্চুরি করলেন মোট ৮ জন ক্রিকেটার। ক্রিস আরভিনের ডবল সেঞ্চুরির পাশাপাশি জিম্বাবোয়ের মোট পাঁচজন- ব্র্যান্ডন টেলর (১৩১), ব্রায়ান বেনেট (১২৮), ক্রেগ আরভিন (২০৬) ও ওয়েসলি মাধেভেরে (১০০) তিন অঙ্কের রান করেন। অন্যদিকে, আফগানিস্তানের হয়ে সেঞ্চুরি করেন তিনজন- সেইদুল্লা অটল (১০৫), রহমানুল্লা (১১৩), রহমত শাহ (১৭৩)।
দেখুন ভিডিও
Craig Ervine Zimbabwe ls very own Legend gets his 9th Century and what a innings what a player. Age is only a number at this point https://t.co/hSaxH1Hg2n
— Zim Cricket Analyst (@Julery16) November 9, 2026
১৯৮৫ সালের ১৯ অগাস্ট হারারাতে জন্মগ্রহণ করেন আরভিন। ২০১০ সালে জিম্বাবোয়ের জার্সিতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামেন আরভিন। ৩২টি টেস্ট খেলে মোট ৫টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ২ হাজারের বেশি রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে জিম্বাবোয়ের হয়ে ১৩৫টি ও টি-২০-তে ৭১টি ম্যাচও খেলেছেন আরভিন।
১) জে বি হবস (ইংল্যান্ড): তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লর্ডস মাঠে ২৮ জুন ১৯২৪ সালে ২ নম্বর ইনিংসে ১৫টি চারের সাহায্যে ২১১ রান করেছিলেন।
২) ই এইচ হেন্ড্রেন (ইংল্যান্ড): তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে ১ ফেব্রুয়ারি ১৯৩০ সালে ৩ নম্বর ইনিংসে ২৯টি চারের সাহায্যে অপরাজিত ২০৫* রান করেছিলেন।
৩) এ ডি নোর্স (দক্ষিণ আফ্রিকা): তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহামে ৭ জুন ১৯৫১ সালে ১ নম্বর ইনিংসে ৫৫৫ মিনিট ক্রিজে থেকে ২৫টি চারের সাহায্যে ২০৮ রান করেছিলেন।
৪) ই এ বি রোয়ান (দক্ষিণ আফ্রিকা): তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে ২৬ জুলাই ১৯৫১ সালে ১ নম্বর ইনিংসে ৫৫০ মিনিট ক্রিজে থেকে ২৮টি চারের সাহায্যে ২৩৬ রান করেছিলেন।
৫) গ্রাহাম গুচ (ইংল্যান্ড): তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে নটিংহামে ২ জুন ১৯৯৪ সালে ২ নম্বর ইনিংসে ৪১৩ মিনিটে ৩১৭ বল খেলে ২৯টি চারের সাহায্যে ৬৬.২৪ স্ট্রাইক রেটে ২১০ রান করেছিলেন।
৬) ক্রেগ ইরভিন (জিম্বাবুয়ে): তিনি আফগানিস্তানের বিরুদ্ধে শারজায় ৫ নভেম্বর ২০২৬ সালে ৩ নম্বর ইনিংসে ২৭৫ বল খেলে ২৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৩.৮১ স্ট্রাইক রেটে অপরাজিত ২০৬* রান করেন।