Ajit Agarkar: অজিত আগরকরের মেয়াদ শেষ হচ্ছে, নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন বিসিসিআই-এর

Published : Oct 06, 2026, 08:47 PM IST
Ajit Agarkar

সংক্ষিপ্ত

BCCI Senior Men's Selection Committee: ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের (Ajit Agarkar) মেয়াদ শেষ হয়েছে। তাঁর মেয়াদ বৃদ্ধি করছে না বিসিসিআই। আগরকরের পরিবর্তে এবার অন্য কাউকে বেছে নেওয়া হবে। সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিসিআই।

DID YOU KNOW ?
বিশ্বকাপের প্রস্তুতি
আগামী বছরের অক্টোবরে হতে চলেছে পুরুষদের ওডিআই বিশ্বকাপ। প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই।

Indian Cricket Team: বিসিসিআই-এর সিনিয়র পুরুষ ক্রিকেট দলের (BCCI Senior Men's Selection Committee) নির্বাচক হিসেবে অজিত আগরকরের (Ajit Agarkar) মেয়াদ শেষ হয়েছে। আগরকরের মেয়াদ বৃদ্ধি করা হল না। তাঁর বদলে অন্য কাউকে নতুন নির্বাচক হিসেবে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করে দেওয়া হল। পশ্চিমাঞ্চল থেকে নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আগরকার। নতুন নির্বাচকও হবেন পশ্চিমাঞ্চলেরই কোনও প্রাক্তন ক্রিকেটার। আগরকরের মেয়াদ শেষ হওয়ায় অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রজ্ঞান ওঝাকে (Pragyan Ojha)। এখন দেশের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের দল আগেই ঘোষণা করা হয়েছিল।

নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি বিসিসিআই-এর

রবিবার বিসিসিআই-এর নির্বাচক হিসেবে আগরকরের মেয়াদ শেষ হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে সিনিয়র পুরুষ নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন এই প্রাক্তন পেসার। তিনি আর নির্বাচক হিসেবে কাজ চালিয়ে যেতে চাননি। আগরকরের বিদায় নিয়ে বিসিসিআই আলাদা করে কোনও বিবৃতি দেয়নি। তবে মঙ্গলবার পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে একটি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে নির্বাচক হিসেবে ওঝা ছাড়া আছেন শিবসুন্দর দাস (Shiv Sunder Das), আরপি সিং (RP Singh) ও অজয় রাত্রা (Ajay Ratra)। ভারতের হয়ে ২৪টি টেস্ট ম্যাচে খেলা ওঝাই পরবর্তী প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে। বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, নির্বাচক কমিটির চেয়ারম্যান নির্ধারণ করা হয় টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতার ভিত্তিতে। নতুন নির্বাচক বাছাইয়ের পর কোনও সদস্য যদি বর্তমান সদস্যদের তুলনায় বেশি টেস্ট খেলে থাকেন, তাহলে তিনিই প্রধান নির্বাচক হবেন। নতুন নির্বাচকের টেস্ট ম্যাচ খেলার সংখ্যা ওঝার চেয়ে কম হলে, বর্তমান সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলা ওঝাকেই প্রধান নির্বাচক হিসেবে নির্বাচিত করা হবে।

আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর

বিসিসিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ১৪ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন যাচাই করে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করা হবে। এরপর তাঁদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যাঁরা নতুন নির্বাচক হতে চাইবেন, তাঁদের অন্তত সাতটি টেস্ট অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ অথবা ১০টি ওডিআই এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে থাকতে হবে। অন্তত পাঁচ বছর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিতে হবে। কোনও ক্রিকেট কমিটির সদস্য হিসেবে মোট পাঁচ বছর দায়িত্ব পালন করে থাকলে সেই প্রার্থী এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। নতুন নির্বাচক কমিটির সামনে প্রথম বড় চ্যালেঞ্জ হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ। ভারত-নিউজিল্যান্ড সফরে রয়েছে পাঁচটি টি-২০, পাঁচটি ওডিআই এবং দু'টি টেস্ট। ২২ অক্টোবর শুরু হবে টি-২০ সিরিজ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৩
২০২৩ সালের জুলাইয়ে নির্বাচক হিসেবে দায়িত্ব নেন আগরকর।
২০২৩ সালের জুলাইয়ে বিসিসিআই সিনিয়র পুরুষ দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন অজিত আগরকর।
Read more Articles on
click me!

Recommended Stories

Ranji Trophy 2026-27: রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের সহ-অধিনায়ক আয়ূষ মাত্রে, বাদ সূর্যকুমার
India Vs West Indies T20: লখনউয়ে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ, পিচ নিয়ে চিন্তা?