Arjun Tendulkar News: সচিন তেন্ডুলকর নন! আরেক বিশ্বকাপজয়ী তারকাই অর্জুনের চোখে ব্যাটিং আইডল?

Published : Apr 01, 2026, 12:30 PM IST
Arjun Tendulkar News: সচিন তেন্ডুলকর নন! আরেক বিশ্বকাপজয়ী তারকাই অর্জুনের চোখে ব্যাটিং আইডল?

সংক্ষিপ্ত

Arjun Tendulkar News: শার্দূল ঠাকুরের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স থেকে লখনউতে ট্রেড হয়ে এসেছেন অর্জুন। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউয়ের প্রথম একাদশে তাঁকে দেখা যেতে পারে বলে খবর। কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে হওয়া সত্ত্বেও অর্জুন এখনও পর্যন্ত, আইপিএলে বলার মতো কোনও সিজন কাটাতে পারেননি। 

Arjun Tendulkar News: অর্জুন তেন্ডুলকর তাঁর ব্যাটিং আইডল হিসেবে যুবরাজ সিং-এর নাম উল্লেখ করেছেন (arjun tendulkar news today)। তিনি জানিয়েছেন, ক্রিজে প্রাক্তন এই ভারতীয় তারকার স্টাইল তাঁর খুব পছন্দের ছিল একটা সময়। লখনউ সুপার জায়ান্টসের এই অলরাউন্ডার সম্প্রতি শুভঙ্কর মিশ্রর সঙ্গে একটি পডকাস্টে এসে নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কথা বলার সময় এই কথা জানান (arjun tendulkar podcast)।

শার্দূল ঠাকুরের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স থেকে লখনউতে ট্রেড হয়ে এসেছেন অর্জুন। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউয়ের প্রথম একাদশে তাঁকে দেখা যেতে পারে বলে খবর। কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে হওয়া সত্ত্বেও অর্জুন এখনও পর্যন্ত, আইপিএলে বলার মতো কোনও সিজন কাটাতে পারেননি।

বাবার বাইরে তাঁর অনুপ্রেরণা কে? এই প্রশ্ন করা হলে অর্জুন উত্তর দেন, “যুবরাজ সিং।” তাঁকে যখন জিজ্ঞেস করা হয় যে, তিনি যুবরাজের বোলিংও পছন্দ করতেন কিনা, তখন তিনি বলেন, “উনি তো স্পিনার ছিলেন, আমি একজন পেসার।”

বেশি সুযোগের জন্য গোয়ায় চলে যাওয়া

অর্জুন জানিয়েছেন, নিয়মিত খেলার সুযোগ পাওয়ার জন্যই তিনি মুম্বই ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি স্বীকার করেন যে মুম্বইয়ের টিমে সুযোগ পাওয়া বেশ কঠিন এবং গোয়ায় চলে যাওয়ায় তিনি নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন। অর্জুনের কথায়, “প্রত্যেক ক্রিকেটারই অনেক বেশি খেলার সুযোগ চায়। কেউ বেঞ্চে বসে থাকতে চায় না।”

তিনি আরও যোগ করেন, ধারাবাহিক ভাবে ম্যাচ খেলাটা একজন খেলোয়াড়ের উন্নতির জন্য খুব জরুরি। অলরাউন্ডার হিসেবে নিজের দক্ষতা বাড়াতে এবং আরও বেশি দায়িত্ব নিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুনের সুযোগ সীমিত ছিল, কিন্তু সিনিয়র ক্রিকেটার এবং কোচদের সঙ্গে কাজ করে তিনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। শুভঙ্কর তাঁকে জিজ্ঞেস করেন, অল্প সুযোগে ভালো বোলিং করার পরেও তিনি কি আরও বেশি সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন বলে মনে করেন? উত্তরে অর্জুন বলেন, “একজন খেলোয়াড়ের কাজ হল কঠোর পরিশ্রম করা এবং সুযোগ এলে সেটাকে কাজে লাগানো।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: "১-২ কোটি নয়! বৈভবের জন্য ১০ কোটি পর্যন্ত খরচ করতে রাজি ছিলাম", ফাঁস করলেন রাজস্থান কর্তা
PBKS vs GT: কুপার কনলির দুরন্ত ব্যাটিং, রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারিয়ে মরশুম শুরু করল পাঞ্জাব