অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় জয় ভারতের, ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় জয় ভারতের, ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা

Published : Feb 11, 2023, 06:08 PM IST

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ভারতের । প্রথম ইনিংসে ৫ উইকেট ও ৭০ রানের পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা ।

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ভারতের চেয়ে ২২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩২.৩ ওভারের মধ্যেই ৯১ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ৩৭ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সামি। ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিলেন অশ্বিন। ৭ উইকেট হল জাদেজার। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেন একমাত্র স্টিভ স্মিথ। এই অভিজ্ঞ ব্যাটার ২৫ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ ব্যাটার দুই অঙ্কের রান করেন। তার ফলে সহজ জয় পেল ভারত।

06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
11:12IND vs PAK: কে জিতবে আজকের হাই-ভোল্টেজ ম্যাচ? ভারতের ব্যাটিং-এ কাঁপছে কলম্বোর গ্যালারি
07:50IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা