
CSK vs RR 2026: আইপিএল-এর প্রথম ম্যাচে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ের পিছনে ছিল নিখুঁত হোমওয়ার্ক (ipl rr vs csk)। ম্যাচের পর, এমনটাই জানালেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। তিনি আরও বলেন, চেন্নাইয়ের বড় ভরসা সঞ্জু স্যামসনকে মাত্র ৬ রানে আউট করাটা ছিল তাঁদের পূর্ব-পরিকল্পনারই একটা অংশ (csk vs rr 2026)।
পরাগ জানান, সঞ্জু স্যামসনের প্রথম তিন-চারটি বল খেলার ধরন দেখেই তারা এই কৌশল ঠিক করেন। তিনি বলেন, "সঞ্জু ভাইয়ের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। আমরা লক্ষ্য করছিলাম, তিনি প্রথম চার-পাঁচটা বল কোন দিকে খেলছেন। সেই অনুযায়ী, ফিল্ডার সাজানো হয়। আমাদের লক্ষ্য ছিল, ওর পছন্দের শটের বদলে অন্য শট খেলতে বাধ্য করা। এটা একরকম ফাটকার মতো ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমাদের পক্ষেই গেছে সেটা।"
সঞ্জুর প্রিয় পুল শট খেলার সুযোগ না দিয়ে, তাঁকে অস্বস্তিতে ফেলার মতো বল করার নির্দেশ দেওয়া হয় বোলারদের। সঞ্জু যেভাবে আউট হয়েছেন, সেই শট খেলার বিষয়ে পরাগ বলেন, "আমরা চেয়েছিলাম সঞ্জু ওই শটটাই খেলুক। আমরা ওকে শর্ট বল দিয়ে পুল করার সুযোগ দিইনি। বরং ব্যাটসম্যানকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছি। সেই কৌশলটাই কাজে লেগে গেছেছে। যদি এটা ব্যর্থ হত, তাহলে আমাকে এখানে বোকার মতো বসে থাকতে হতো," হাসতে হাসতে যোগ করেন রিয়ান পরাগ।
নিজের পুরনো দলের বিরুদ্ধে নতুন দল চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন সঞ্জু। মাত্র ৭ বলে ৬ রান করে আউট হন তিনি। রাজস্থানের বোলার ন্যান্ড্রে বার্গারের বলে আউট হন সঞ্জু। রিয়ান পরাগের নিখুঁত ফিল্ড প্লেসমেন্টই সঞ্জুর উইকেট এনে দেয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।