Duleep Trophy Final: ফের অনবদ্য ইনিংস ঈশান কিষানের, দলীপ ট্রফি জয় নিশ্চিত পূর্বাঞ্চলের

Published : Sep 09, 2026, 10:43 PM IST
Ishan Kishan Duleep Trophy Final

সংক্ষিপ্ত

Duleep Trophy 2026 Final: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), ঈশান কিষানের (Ishan Kishan) মতো বিস্ফোরক ব্যাটার থাকায় এবারের দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের ব্যাটিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে (East Zone vs South Zone) পূর্বাঞ্চলের ব্যাটারদের দাপট দেখা গেল।

DID YOU KNOW ?
৩৫০ রান ঈশান কিষানের
দলীপ ট্রফি ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৩৫০ রান করলেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান।

Duleep Trophy 2026: অঘটনের কোনও সম্ভাবনা নেই। প্রথম ইনিংসে বিশাল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণাঞ্চলকে হারিয়ে এবারের দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হতে চলেছে পূর্বাঞ্চল (East Zone vs South Zone)। বুধবার ম্যাচের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের স্কোর ৫ উইকেটে ২১২। এর আগে প্রথম ইনিংসে ৭০৮ রান করে পূর্বাঞ্চল। জবাবে প্রথম ইনিংসে ৩৩৬ রান করেছে দক্ষিণাঞ্চল। ফলে প্রথম ইনিংসে ৩৭২ রানে এগিয়ে থাকে পূর্বাঞ্চল। চতুর্থ দিনের শেষে সবমলিয়ে লিড ৫৮৪ রানের। বৃহস্পতিবার সকালে এই অবস্থাতেও যদি দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় পূর্বাঞ্চল, তাহলেও দক্ষিণাঞ্চলের পক্ষে একদিনে ৫৮৫ রান তুলে ম্যাচ জেতা সম্ভব নয়।

ফের অসাধারণ ইনিংস ঈশানের

পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan) প্রথম ইনিংসে ২৭০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৮০ রান করেন। অধিনায়কের মতোই দুই ইনিংসেই ভালো ব্যাটিং করলেন শিখর মোহন (Shikhar Mohan)। তিনি প্রথম ইনিংসে ৮৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫২ রান করলেন। চতুর্থ দিনের শেষে ৩৪ রান করে অপরাজিত উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র (Kumar Kushagra) এবং ২৬ রান করে অপরাজিত মহম্মদ কুনাইন কুরেশি (Md Kounain Quraishi)। তাঁদের ষষ্ঠ উইকেট জুটিতে ৫২ রান যোগ হয়েছে। দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক ভার্মা (Tilak Varma) অসাধারণ লড়াই করেন। তিনি ৯৯ রান করে আউট হয়ে যান। দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ৬২ রান করেন।

জোড়া উইকেট শামির

পূর্বাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ৪২ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। ৬২ রান দিয়ে তিন উইকেট নেন মুকেশ কুমার (Mukesh Kumar)। ৯৯ রান দিয়ে জোড়া উইকেট নেন কুরেশি। ৬৭ রান দিয়ে জোড়া উইকেট নেন মোহন। তবে ব্যাটারদের দাপটে পূর্বাঞ্চলের বোলারদের পারফরম্যান্স খুব বেশি চোখে পড়ছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫৮৪
দলীপ ট্রফি ফাইনালে বুধবারের শেষে ৫৮৪ রানে এগিয়ে পূর্বাঞ্চল।
দলীপ ট্রফি ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ দিনের শেষে ৫৮৪ রানে এগিয়ে পূর্বাঞ্চল।
Read more Articles on
click me!

Recommended Stories

Big Bash League: ক্রিকেট অস্ট্রেলিয়ার আহ্বান, বিগ ব্যাশ লিগে দল কিনবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি?
AUS vs SA: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস