Gautam Gambhir: "একফোঁটাও ছাড় নয়", শ্রীলঙ্কা সিরিজের আগে ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি গম্ভীরের

Published : Aug 06, 2026, 04:32 PM ISTUpdated : Aug 06, 2026, 04:34 PM IST
Gautam Gambhir: "একফোঁটাও ছাড় নয়", শ্রীলঙ্কা সিরিজের আগে ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি গম্ভীরের

সংক্ষিপ্ত

Gautam Gambhir: শ্রীলঙ্কা সফরের আগে ভারতীয় দলকে কড়া বার্তা দিলেন হেড কোচ গৌতম গম্ভীর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অনুশীলনে কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। আগামী ১৫ অগাস্ট মাঠে নামার আগে সবদিক থেকে তৈরি থাকতে হবে দলকে।

Gautam Gambhir: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় দলকে কড়া বার্তা দিলেন হেড কোচ গৌতম গম্ভীর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অনুশীলনে কোনও রকম আপোস করা চলবে না এবং সমস্ত রকম চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে। ১৫ অগাস্ট, গলে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে এই বার্তা দিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। শুক্রবার থেকে কলম্বোতে তিনদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে। তার আগে বিসিসিআই-এর শেয়ার করা একটি ভিডিওতে গম্ভীরকে দলের সঙ্গে কথা বলতে দেখা গেছে (India vs Sri Lanka test series)।

সেখানে ক্রিকেটারদের প্রতি গম্ভীরের বক্তব্য, "আমাদের লক্ষ্য একদম পরিষ্কার। ব্যাটিং হোক বা বোলিং, ১৫ অগাস্ট যখন আমরা মাঠে নামব, বিপক্ষের সব প্রশ্নের উত্তর যেন আমাদের কাছে তৈরি থাকে। নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে অনুশীলন করার এটাই সুযোগ।"

আরও পড়ুনঃ Team India: অভিজ্ঞতার দাম সর্বত্র! শ্রীলঙ্কা সফরের জন্য টেস্ট দলে আবারও সেই জাদেজা

শ্রীলঙ্কা সিরিজের আগে ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি গম্ভীরের

 

আরও পড়ুনঃ Saransh Jain: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টেস্ট দলে! শ্রীলঙ্কা সিরিজে প্রথম বার সুযোগ পাওয়া কে এই সারাংশ জৈন?

প্রসঙ্গত, শেষ কয়েকটি টেস্ট সিরিজে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের বেশ সমস্যায় পড়তে দেখা গেছে। তাই শ্রীলঙ্কার পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য এই প্রস্তুতি ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অধিনায়ক শুভমান গিল, কে.এল. রাহুল এবং যশস্বী জয়সওয়াল স্পিন বোলিংয়ের বিরুদ্ধে বিশেষভাবে অনুশীলন করছেন। ২০১৭ সালের পর, এই প্রথম শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। বর্তমান দলে শুধুমাত্র কে.এল. রাহুল, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবেরই আগে শ্রীলঙ্কার মাটিতে লাল বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে।

পুরোটা কাজে লাগাতে চায় টিম ইন্ডিয়া

পেসার যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে বোলিং আক্রমণ সামলাবেন মহম্মদ সিরাজ। প্রসিধ কৃষ্ণ, গুরনূর ব্রার, মানব সুথার এবং সারাংশ জৈনের মতো তরুণ খেলোয়াড়দের জন্য এই প্রস্তুতি ম্যাচটি একটি বড় পরীক্ষা হতে চলেছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, যেটুকু সময় পাওয়া যাবে তার পুরোটা কাজে লাগাতে চায় টিম ইন্ডিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?