ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?

Published : Oct 05, 2026, 08:38 PM IST
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?

সংক্ষিপ্ত

ICC Champions League: আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে নতুন করে আর কোনও বড় টুর্নামেন্টের জায়গা নেই। বিসিসিআই-সহ বিশ্বের শক্তিশালী ক্রিকেট বোর্ডগুলো এই যুক্তি দেখিয়েই আইসিসি-র নতুন টুর্নামেন্টের প্রস্তাব খারিজ করে দিয়েছে।

ICC Champions League: চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-র ধাঁচে নতুন করে একটি গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু সেই পরিকল্পনা থেকে তাদের পিছিয়ে আসতে হল (ICC Champions League)। কারণ, বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল—ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড একজোট হয়ে এই প্রস্তাবের বিরোধিতা করেছে। 'দ্য গার্ডিয়ান'-এর রিপোর্ট অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত আইসিসি এই ধরনের কোনও বহুজাতিক টুর্নামেন্ট বা নতুন গ্লোবাল লিগ আয়োজন করতে পারবে না।

আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে যে বড় বড় টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলি অনুষ্ঠিত হয়, সেখান থেকে আইসিসি কোনও লাভের অংশ পায় না। তাই সম্প্রচার স্বত্ব এবং অন্যান্য দিক থেকে নিজেদের আয় বাড়াতে ক্লাব বিশ্বকাপের মডেলে একটি গ্লোবাল চ্যাম্পিয়ন্স লিগ ফিরিয়ে আনার ছক কষেছিল তারা। পাশাপাশি, দ্বিপাক্ষিক টি-২০ সিরিজের বদলে চার দেশীয় টি-২০ টুর্নামেন্ট আয়োজনেরও ভাবনা ছিল আইসিসি-র।

কিন্তু বিসিসিআই-সহ অন্যান্য প্রভাবশালী বোর্ডগুলি সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে নতুন কোনও বড় টুর্নামেন্টের জন্য একদমই সময় নেই। তারা আরও জানিয়েছে, নতুন টুর্নামেন্ট আনতে হলে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি-র বর্তমান টুর্নামেন্টগুলোর আকার ছোট করতে হবে। আসলে, আইপিএল বা বিগ ব্যাশের মতো নিজেদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নিয়ন্ত্রণ এবং আয়ের অংশ আইসিসি-র হাতে তুলে দিতে একেবারেই রাজি নয় এই তিন দেশ।

ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?

প্রসঙ্গগত, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ খেলা হয়েছিল। কিন্তু আর্থিক ক্ষতি এবং দর্শক সংখ্যার অভাবে তা বন্ধ করে দেওয়া হয়। আইসিসি-র এই নতুন টুর্নামেন্ট বাতিল হওয়ার ফলে, ২০২৭ থেকে ২০৩১ সালের ফিউচার ট্যুর প্রোগ্রামে (FTP) বড় কোনও পরিবর্তন আসছে না, আগের মতোই চলবে সবকিছু।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের