T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Published : Nov 13, 2022, 08:51 PM IST

প্রথম দল হিসেবে একইসঙ্গে ওডিআই এবং টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল ইংল্যান্ড। ২০১৯ সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ওডিআই বিশ্বকাপ জেতার পর রবিবার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড।

প্রথম দল হিসেবে একইসঙ্গে ওডিআই এবং টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল ইংল্যান্ড। ২০১৯ সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ওডিআই বিশ্বকাপ জেতার পর রবিবার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। এদিন ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকস ও স্যাম কারান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম করেন ৩২ রান। ইংল্যান্ডের হয়ে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন কারান। ২ উইকেট করে নেন আদিল রশিদ ও ক্রিস জর্ডান। রান তাড়া করতে নেমে ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। স্টোকস ৫২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে জোড়া উইকেট নেন হ্যারিস রউফ। ২০১০-এর পর দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড।

06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
11:12IND vs PAK: কে জিতবে আজকের হাই-ভোল্টেজ ম্যাচ? ভারতের ব্যাটিং-এ কাঁপছে কলম্বোর গ্যালারি
07:50IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা