IND vs NZ Final: ফাইনালে নামার আগে পরিসংখ্যান কী বলছে? আহমেদাবাদে ভারত-নিউজিল্যান্ড মহারণ

Published : Mar 07, 2026, 05:50 PM IST

IND vs NZ Final: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টিম ইন্ডিয়ার রেকর্ড এবং হেড-টু-হেড পরিসংখ্যান কেমন? সেটা একবার দেখে নেওয়া যাক।

PREV
16
নতুন ইতিহাস গড়ার পথে ভারত

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কার্যত, চূড়ান্ত পর্যায়ে। এই মেগা টুর্নামেন্টের ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড। ভারত এই টুর্নামেন্টে খেলা আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতে ফাইনালে উঠেছে।

26
ফাইনালে ওঠার পথে টিম ইন্ডিয়ার দুর্দান্ত যাত্রা

চলতি টুর্নামেন্টে ভারতের যাত্রা ছিল দুর্দান্ত। ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ রানে জেতে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি, দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানের বিশাল জয় পায় তারা। ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭ রানে জেতে টিম ইন্ডিয়া।

36
টুর্নামেন্টে একমাত্র হার

তবে এই টুর্নামেন্টে ভারতের একমাত্র বাধা ছিল দক্ষিণ আফ্রিকা। গত ২২ ফেব্রুয়ারি, এই আহমেদাবাদেই অনুষ্ঠিত হওয়া সুপার এইটের ম্যাচে ভারত ৭৬ রানে পরাজিত হয়। তবে এই হারের পর, ভারত দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২৬ ফেব্রুয়ারি, চেন্নাইতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে এবং ১ মার্চ, কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জিতে সেমিফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। এরপর সেমিফাইনালে, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে ভারত।

46
অতীতের রেকর্ড কী বলছে?

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারত ও নিউজিল্যান্ড মোট ৩০ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮টি ম্যাচে জিতেছে ভারত এবং নিউজিল্যান্ড জিতেছে ১১টি ম্যাচে। একটি ম্যাচের কোনও নিস্পত্তি হয়নি। পরিসংখ্যানের দিক দিয়ে দেখতে গেলে, ভারত এগিয়ে থাকলেও, আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড আবার বরাবরই কঠিন প্রতিপক্ষ। মানে বলা চলে ডার্ক হর্স। 

56
টিম ইন্ডিয়ার শক্তি কতটা?

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল ব্যাটিং এবং বোলিং, উভয় বিভাগেই শক্তিশালী। টপ অর্ডারে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের মতো হিটাররা রয়েছেন। হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডাররা দলকে বাড়তি শক্তি জোগাচ্ছেন। বোলিংয়ে যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং প্রতিপক্ষ ব্যাটারদের বেশ চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

66
ফাইনালের জন্য ভারতীয় দল

ভারতীয় স্কোয়াডঃ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories