IND vs PAK Match Update: ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান! ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, চাপের মুখে নতিস্বীকার?

Published : Feb 10, 2026, 12:33 AM ISTUpdated : Feb 10, 2026, 01:26 AM IST
Pakistan Cricket Team T20 World Cup

সংক্ষিপ্ত

IND vs PAK Match News: ৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল সেই দেশের সরকার। অর্থাৎ, ভারতের বিরুদ্ধে খেলার বিষয়ে পাকিস্তান ক্রিকেট দলকে ছাড়পত্র দিল পাকিস্তান সরকার।

IND vs PAK Match News: মাত্র ৮ দিনের মধ্যে পরিস্থিতি বদল। ঠিক গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানায় যে, তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে (India vs Pakistan T20 match)। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। আর ঠিক ১০ ফেব্রুয়ারি, পুরো পরিস্থিতি বদলে গেল। ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান, ঘোষণা করল খোদ সেই দেশের সরকার (pakistan cricket news)। 

ভারত-পাক ম্যাচ হচ্ছে

দিনটা মনে রাখতে হবে। ১০ ফেব্রুয়ারি, পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল সেই দেশের সরকার। অর্থাৎ, ভারতের বিরুদ্ধে খেলার বিষয়ে পাকিস্তান ক্রিকেট দলকে ছাড়পত্র দিল পাকিস্তান সরকার। 

সোমবার রাতে, প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এই সিদ্ধান্ত নিয়েছেন। তারপরেই সরকারের তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, টি২০ ক্রিকেট বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান।

প্রসঙ্গত, রবিবার, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র মধ্যে একটি জরুরি বৈঠক হয়। পাক বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি-র দুই প্রতিনিধি ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি। সেই বৈঠকের পর থেকেই কিছুটা হলেও সুর নরম করতে শুরু করেন পিসিবি কর্তারা। জানা যায়, তিনটি শর্ত মেনে নিলে পাকিস্তান এই ম্যাচে মাঠে নামতে পারে।

কিন্তু সোমবার, সেই সবকটি শর্ত বা দাবি পত্রপাট খারিজ করে দেয় আইসিসি। তবে রবিবারের সেই বৈঠকের পরেই জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নিজে কথা বলবেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে। সেইমতোই সোমবার রাতে, আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে রবিবার রাতে হওয়া বৈঠকের বিষয়ে নকভি বিস্তারিত আলোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও পাকিস্তানকে অনুরোধ করা হয় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য। অনুরোধ জানায় সংযুক্ত আরব আমিরশাহী এবং শ্রীলঙ্কাও। শুধু তাই নয়, সোমবার রাতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন বিষয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি এবং বাকি সব পক্ষের ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাতে চায় বিসিবি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রাপ্য পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভি, তাঁর ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের সমর্থকদের। গতকাল স্বল্প সময়ে পাকিস্তানে যাওয়া এবং আলোচনা থেকে যে ফলাফল পাওয়া গেছে, তার উপর ভিত্তি করেই আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য আমরা পাকিস্তানকে অনুরোধ জানাচ্ছি।  তার ফলে, আদতে গোটা ক্রিকেট সিস্টেমই উপকৃত হবে।”

কী জানাল পাকিস্তান সরকার?

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দেশানায়েকের। বন্ধুত্বপূর্ণ কথাবার্তায় তারা নানা বিষয়ে আলোচনা করেন। আর তারপর সোমবার রাতে, পাকিস্তান সরকার তাদের অবস্থান থেকে সরে এল। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, “বিভিন্ন আলোচনার নির্যাস এবং বন্ধু দেশগুলির অনুরোধের পর, পাকিস্তান সরকার দেশের ক্রিকেট বোর্ড এবং দলকে ভারতের বিরুদ্ধে মাঠে নামার`নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্রিকেটের সংস্কৃতিকে রক্ষা করা এবং সদস্য দেশগুলির মধ্যে ক্রিকেটকে আরও বেশি করে জনপ্রিয় করে তোলার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

অর্থাৎ, সমস্ত জল্পনার অবসান। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারত বনাম পাকিস্তান ম্যাচ হচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK Match News: পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠির মুখে 'সুসংবাদ'-এর ইঙ্গিত! ভারত-পাক ম্যাচ ঘিরে নাটক চরমে
BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে 'গ্রেড বি'-তে বিরাট ও রোহিত, শুভমন গিলের পদোন্নতি