IND vs SA T20: লড়াকু ইনিংস ব্রেভিস-মিলার জুটির! ভারতের বিরুদ্ধে ১৮৭ রান তুলল দক্ষিণ আফ্রিকা, বুমরার দাপুটে বোলিং

Published : Feb 22, 2026, 08:50 PM ISTUpdated : Feb 22, 2026, 10:01 PM IST
IND vs SA T20

সংক্ষিপ্ত

IND vs SA T20: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সুপার এইটে ধুন্ধুমার লড়াই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ind vs sa t20)।

IND vs SA T20: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সুপার এইটে ধুন্ধুমার লড়াই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ind vs sa t20)।  সেই ম্যাচেই প্রথমে ব্যাট করে ১৮৭ রান তুলল দক্ষিণ আফ্রিকা।

নির্ধারিত ২০ ওভারে, ১৮৭ রান তুলল দক্ষিণ আফ্রিকা 

যে ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা (india south africa t20)। তবে প্রাথমিকভাবে যথেষ্ট বেকায়দায় পড়ে তারা। যশপ্রীত বুমরার দুরন্ত স্পেলের জাদুতে ব্যাট করতে নেমেই সমস্যার সম্মুখীন হয় দক্ষিণ আফ্রিকা। কার্যত, বিপাকের সামনে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপ। ওপেনার তথা দলের অধিনায়ক এইডেন মার্করাম প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৪ রানে এবং উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক করেন ৬ রান। 

মিডল অর্ডারে ব্যাট করতে নেমেও রায়ান রিকেলটনও খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁর সংগ্রহে ৭ রান। তবে ডেওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলার গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেন। ব্রেভিস করেন ৪৫ রান এবং মিলারের ঝুলিতে ৬৩ রান। 

অন্যদিকে, মার্কো জ্যানসেন করেন ২ রান এবং করবিন বোশ ৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে কাগিসো রাবাডা কোনও রান করতে পারেননি। অপরদিকে, ট্রিস্টান স্টাবস ২৪ বলে ৪৪ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস উপহার দেন। স্ট্রাইক রেট ১৮৩.৩৩। তাঁর ইনিংসে ছিল ১টি চার এবং ৩টি ছয়। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। 

ভারতের হয়ে দাপুটে বোলিং করেন যশপ্রীত বুমরা। তিনি চার ওভারে মাত্র ১৫ রান দেন। ইকোনোমি রেট ৩.৮০। এছাড়া ২টি উইকেট পেয়েছেন আর্শদীপ সিং। সেইসঙ্গে, ১টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে। জয়ের জন্য ভারতের দরকার ১৮৮ রান। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী 

দক্ষিণ আফ্রিকাঃ এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার-ব্যাটার), রায়ান রিকেলটন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs PBKS: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অনায়াস জয়, আইপিএল-এর শীর্ষে পাঞ্জাব কিংস
IPL 2026: আগামী বছর বাংলাদেশী ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে? মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান