IND vs WI T20 WC 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI T20 WC 2026)। এই হাই-ভোল্টেজ ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া।
‘ফিল দ্য থ্রিল!' নিঃসন্দেহে বলা যেতে পারে, কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে যেতে গেলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। অর্থাৎ, হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে আইকনিক ইডেনে। ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ, যে দল জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল, সেই দলই রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে।
একটি বিষয় পরিষ্কার যে, টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হেড কোচ গৌতম গম্ভীর, কেউই উইনিং কম্বিনেশন ভাঙার বিষয়ে পক্ষপাতী নন। অন্যদিকে, এই ম্যাচে নামার আগে কলকাতার ঐতিহাসিক কালীঘাট মন্দিরে পুজো দেয় গোটা ভারতীয় ক্রিকেট দল (ind vs wi super 8)।
দলের অধিনায়ক এবং কোচ নিজেও উপস্থিত ছিলেন। মায়ের মূর্তির সামনে গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব আরাধনা করেন। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী গোটা দল। উপস্থিত ছিলেন কুলদীপ যাদবও।
ভারতঃ সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা
ওয়েস্ট ইন্ডিজঃ শাই হোপ (উইকেটকিপার-ব্যাটার এবং অধিনায়ক), রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, আকিয়াল হোসেইন, গুদাকেশ মতি, শামার জোসেফ
ভালো রান উঠবে এই ২২ গজে। তেমনই বোলারদের জন্যও কিছু সুবিধা থাকবে বলে জানা যাচ্ছে। তবে ম্যাচে শিশিরের প্রভাব থাকতে পারে। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শিশির পড়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই। অপরদিকে, পিচে কিছুটা শুকনো ভাব তথা শুষ্কতা থাকায় স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।