শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে তৃতীয় ওডিআই ম্যাচ জয় ভারতের, এটাই একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে তৃতীয় ওডিআই ম্যাচ জয় ভারতের, এটাই একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়

Published : Jan 16, 2023, 12:37 AM IST

রবিবার প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত, জবাবে ৭৩ করেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস । ৩১৭ রানে জয় পেল ভারত, এটাই ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি রানে জয় ।

ফল দেখে টেস্ট ম্যাচ না ওডিআই বোঝা কঠিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ৩১৭ রানে জয় পেল ভারত। এটাই ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়। রবিবার প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। বিরাট কোহলি ১৬৬ রান করে অপরাজিত থাকেন। শুবমান গিল করেন ১১৬ রান। রোহিত শর্মা ৪২ ও শ্রেয়াস আইয়ার ৩৮ রান করেন। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে। মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেলে ৩৯ রানে ৬ উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি দাসুন শনাকারা। ৯ উইকেটে ৭৩ করেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। এদিন ফিল্ডিং করার সময় বাউন্ডারি আটকাতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে চোট পান আশেন বন্দরা ও জেফ্রি বন্দরসে। তাঁদের স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। বন্দরার পক্ষে আর ব্যাটিং করা সম্ভব হয়নি। ফলে শ্রীলঙ্কা ৯ উইকেট হারাতেই জয় পায় ভারত 

06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
11:12IND vs PAK: কে জিতবে আজকের হাই-ভোল্টেজ ম্যাচ? ভারতের ব্যাটিং-এ কাঁপছে কলম্বোর গ্যালারি
07:50IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা
Read more