T20 World Cup: গত ২০০৭ সাল সালে থেকে শুরু হয় আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। সেই বছর, টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেয়।
২০০৭ সাল থেকে শুরু হওয়া আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সংস্করণেই টিম ইন্ডিয়া জয়লাভ করে। ২০০৭ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। তবে বলা চলে, ৯টি সংস্করণেই টিম ইন্ডিয়া বেশ ভালো পারফর্ম করেছে।
25
২০০৭ সালে প্রথম ট্রফি জয়
গত ২০০৭ সালে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে। সেই বছর, ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জেতে টিম ইন্ডিয়া। তবে ২০০৯, ২০১০ এবং ২০১২ সালে পারফরম্যান্স তেমন একটা ভালো ছিল না।
35
২০১৬ সালে, সেমিফাইনাল
এরপর ২০১৪ সালে, টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছে রানার্স আপ হয়। এরপর ২০১৬ সালে, তারা সেমিফাইনালে ওঠে। তবে ২০২১ সালের বিশ্বকাপে ব্যর্থ হয় এবং ২০২২ সালের সেমিফাইনালে, ইংল্যান্ডের কাছে পরাজিত হয় তারা।
এরপর ২০২৪ সালে, ভারত আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এটি ভারতের জন্য দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল। এই জয়ের পরেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেন।
55
কোহলি, বুমরা এবং রোহিত
টিম ইন্ডিয়া দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭, ২০২৪) জিতেছে এবং ২০১৪ সালে রানার্সআপ হয়েছে। মোট ৫৩টি ম্যাচের মধ্যে ৩৫টিতে জিতেছে। কোহলি, বুমরা এবং রোহিত জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।