জাদেজার জাদু এবং 'সুন্দর' বোলিং-এ বিপাকে নিউজিল্যান্ড! তবে শুরুটা ভারতেরও ভালো হল না

Published : Nov 01, 2024, 06:16 PM IST
India vs New Zealand

সংক্ষিপ্ত

প্রথম দিন থেকেই জমে গেল ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে তৃতীয় টেস্ট (3rd Test Match)। 

প্রথম দিন থেকেই জমে গেল ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে তৃতীয় টেস্ট (3rd Test Match)। শুক্রবার থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়েছে তৃতীয় টেস্ট ম্যাচ।

এদিন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় কিউয়িরা। তবে বিশাল কিছু রান খাড়া করতে পারেনি তারা। মাত্র ২৩৫ রানেই শেষ হয়ে যায় ব্ল্যাকক্যাপ্সদের ইনিংস। অধিনায়ক ল্যাথামের ২৮ রান ছাড়া টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটারই দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান।

তবে হাল ধরেন উইল ইয়ং, তিনি করেন ৭১ রান। অন্যদিকে, ড্যারিল মিচেলের লড়াকু ৮১ রান বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নিউজিল্যান্ডের জন্য। এছাড়া আর সেইভাবে কেউ বড় রান পাননি। উল্টোদিকে ভারতের হয়ে এদিন আগুনে বোলিং করেন রবীন্দ্র জাদেজা, একাই নেন পাঁচ উইকেট। প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, “দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়াটা দরকার। আমি ঠিক সেটাই করেছি। ভালো লাগে ইন্ডিয়ার হয়ে উইকেট পেলে। তবে তীব্র গরমে কিছুটা কঠিন ছিল আজকের কাজটা। কিন্তু হ্যাঁ, আমরা লড়াই করতে পেরেছি।”

অপরদিকে ওয়াশিংটন সুন্দরও বেশ ভালোই বল করেন এদিন। তাঁর ঝুলিতে চারটি উইকেট। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, উইল ইয়ংকে ফেরান জাদেজা এবং মিচেলকে আউট করেন সুন্দর।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ভারত। ইতিমধ্যেই ৮৬ রানে চার উইকেট পড়ে গেছে টিম ইন্ডিয়ার। যশস্বী জয়সওয়াল ৩০ রানে এবং অধিনায়ক রোহিত শর্মা ১৮ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। ওদিকে মহম্মদ সিরাজ খাতাই খুলতে পারেননি। এছাড়াও রান আউট হয়ে ৪ রানে ফিরে যান বিরাট কোহলি। আপাতত ক্রিজে শুভমান গিল ৩১ রানে এবং ঋষভ পন্থ ১ রানে অপরাজিত আছেন।

ভারত পিছিয়ে ১৪৯ রানে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Olympic Games: ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ভারত! চেন্নাইতে হবে বিগ ব্যাশের ম্যাচ, ঘোষণা প্রধানমন্ত্রীর
IND vs ENG 4th T20: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ভারতীয় দলে কি বড়সড় বদল আসছে?