India vs Pakistan: এশিয়া কাপে পাকিস্তানকে অন্যায়ভাবে ট্রফি, ক্ষুব্ধ দৃষ্টিহীন ভারতীয় ক্রিকেট দল

Published : Nov 20, 2026, 07:23 PM IST
Indian Blind Cricket Team India vs Pakistan

সংক্ষিপ্ত

Men's Asia Cup for the Blind 2026: পুরুষ ও মহিলাদের দৃষ্টিহীন ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। কিন্তু এবার বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় (Dhaka) পুরুষদের দৃষ্টিহীন এশিয়া কাপ ফাইনালে অন্যায়ভাবে ভারতীয় দলকে হারিয়ে দেওয়া হল। পাকিস্তানকে (Pakistan) জোর করে ট্রফি দেওয়া হল।

DID YOU KNOW ?
নিয়ম লঙ্ঘন প্রেসিডেন্টের
বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পাকিস্তানের সুলতান শাহ। তিনি নিয়ম লঙ্ঘন করে পাকিস্তানকে ট্রফি দিলেন।

Blind Cricket: পুরুষদের দৃষ্টিহীন এশিয়া কাপ (Men's Asia Cup for the Blind 2026) ফাইনাল বৃষ্টির জন্য ভেস্তে গেলেও, নিয়মবিরুদ্ধভাবে পাকিস্তানকে (India vs Pakistan) চ্যাম্পিয়ন ঘোষণা করা হল। নিয়ম অনুযায়ী, এই ধরনের পরিস্থিতিতে ভারত-পাকিস্তানকে যুগ্মজয়ী ঘোষণা করা উচিত ছিল। কিন্তু বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেট কাউন্সিলের (World Blind Cricket Council) প্রেসিডেন্ট আবার পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট কাউন্সিলের প্রধান সুলতান শাহ। তিনিই প্রভাব খাটিয়ে জোর করে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করে দিলেন। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর সুলতান দাবি করেন, নেট রান রেটে এগিয়ে থাকায় পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে। তার আগে বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেট কাউন্সিলের টেকনিক্যাল কমিটি ভারত ও পাকিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সুলতান সেই সিদ্ধান্ত খারিজ করে দেন। এরপর ম্যাচ রেফারিকে নির্দেশ দেওয়া হয়, পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে। কারণ, খেলা বন্ধ হওয়ার সময় রান রেটে এগিয়েছিল পাকিস্তান। এই সিদ্ধান্তই শেষপর্যন্ত বহাল থাকে।

ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি ভারতের

ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার (Cricket Association for the Blind in India) সচিব শৈলেন্দ্র জানিয়েছেন, আয়োজকদের সিদ্ধান্তের প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে ভারতীয় দল। বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি নয় ভারত। ভারতীয় শিবিরের অভিযোগ, টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এক ম্যাচ আধিকারিকের দাবি, নিয়মের সংশ্লিষ্ট ধারা সঠিকভাবে লেখা হয়নি। ওই আধিকারিকের আরও দাবি, বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত হলে নেট রান রেটের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করার নিয়ম যদি আয়োজকদের থাকত, তা হলে তার জন্য আলাদা ধারা রাখা উচিত ছিল। পাশাপাশি, প্লেয়িং কন্ডিশনে যে পরিবর্তন করা হয়েছিল, তা দলগুলিকে দেওয়া নথিতে যথাযথভাবে উল্লেখ করা হয়নি। অধিনায়কদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়নি বলে অভিযোগ। ওই ম্যাচ আধিকারিক বলেছেন, 'বিশ্বের কোথাও ক্রিকেটে ফাইনালের জন্য সাধারণত রিজার্ভ ডে থাকে। তা না থাকলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কোন দেশে নেট রান রেটের ভিত্তিতে ফাইনালের বিজয়ী নির্ধারণ করা হয়েছে? নেট রান রেট ব্যবহার করা হয় যোগ্যতা অর্জন পর্বে, ফাইনালে নয়। এটা আমাদের ফাইনাল ছিল।'

আয়োজকদের সিদ্ধান্তের প্রতিবাদ ক্রিকেটারদের

ভারতীয় ক্রিকেটারদের দাবি, ম্যাচ চলাকালীনই তাঁদের জানিয়ে দেওয়া হয় যে নেট রান রেটের বিচারে পাকিস্তানকে চ্যাম্পিয়ন এবং ভারতকে রানার্স আপ ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন তাঁরা। এক ক্রিকেটারের কথা অনুযায়ী, ‘এর আগে এমন পরিস্থিতি তৈরি হলে দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।’ ভবিষ্যতে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে কি না, সেই সিদ্ধান্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার উপরেই ছেড়ে দিয়েছেন ভারতীয় দলের এক ক্রিকেটার। তাঁর বক্তব্য, সংস্থা অনুমতি দিলে তাঁরা খেলতে তৈরি। না হলে তাঁরা খেলবেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
০
দৃষ্টিহীন ক্রিকেটে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি ভারতের।
এশিয়া কাপ ফাইনালে আয়োজকদের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে দৃষ্টিহীন ক্রিকেটে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি ভারতের।
Read more Articles on
click me!

Recommended Stories

KL Rahul-Yashasvi Jaiswal: ঐতিহাসিক ওপেনিং পার্টনারশিপ, ওয়েলিংটনে নজির যশস্বী-রাহুলের
Yashasvi Jaiswal: যশস্বী-রাহুলের অসাধারণ ব্যাটিং, ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন দাপট ভারতের