India vs Pakistan: অলিম্পিক্সে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে না! কারণ কী?

Published : Jun 30, 2026, 06:46 AM ISTUpdated : Jun 30, 2026, 06:53 AM IST
India vs Pakistan T20 World Cup 2026

সংক্ষিপ্ত

2028 Summer Olympics: ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের অলিম্পিক্সে টি-২০ ফর্ম্যাটে ক্রিকেট খেলা হবে। ১৯০০ সালের অলিম্পিক্সে প্রথমবার ক্রিকেট খেলা হয়েছিল। তারপর থেকে এত বছর অলিম্পিক্সে ব্রাত্য ছিল ক্রিকেট। এবার অলিম্পিক্সে ক্রিকেট ফেরায় সবাই খুশি। ক্রিকেট মহলের আশা, এবার ক্রিকেটের বিশ্বায়ন সম্পূর্ণ হবে।

DID YOU KNOW ?
অলিম্পিক্সে টি-২০
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে টি-২০ ফর্ম্যাটে ক্রিকেট খেলা হবে।

Los Angeles 2028: ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পুরুষ ও মহিলা বিভাগে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) লড়াই দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। অন্তত এখনও পর্যন্ত অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের যে শর্ত রয়েছে, তাতে ভারতীয় দল সরাসরি সুযোগ পেলেও, পাকিস্তানের পক্ষে যোগ্যতা অর্জন করা কঠিন। এশিয়া থেকে একমাত্র দল হিসেবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারে ভারতীয় দল। বাকি দলগুলির সম্ভাবনা দেখা যাচ্ছে না। অলিম্পিক্সে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। এই ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় দল যদি এশিয়ার একমাত্র প্রতিনিধি হয়, তাহলে ক্রিকেট নিয়ে ভারতের গর্ব বেড়ে যাবে।

অলিম্পিক্সে ক্রিকেটে যোগ্যতা অর্জনের মাপকাঠি কী?

আইসিসি (International Cricket Council) ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (International Olympic Committee) জানিয়েছে, পুরুষ ও মহিলা বিভাগে মোট ছয়টি করে দল থাকবে। পুরুষদের বিভাগে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সরাসরি সুযোগ পাওয়ার কথা। কিন্তু শর্ত হল, মঙ্গলবার থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে অন্তত একবার আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে প্রথম ১৫ দলের মধ্যে জায়গা করে নিতে হবে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশ থেকে একটি করে দল অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করবে। এশিয়ার একমাত্র দল হিসেবে ভারতের যোগ্যতা অর্জন নিশ্চিত। কারণ, পরপর দু'বার টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড (England) ইউরোপের দেশগুলির মধ্যে সবার আগে। আফ্রিকার দেশগুলির মধ্যে এগিয়ে দক্ষিণ আফ্রিকা (South Africa)। ওশেনিয়ার দলগুলির মধ্যে এগিয়ে অস্ট্রেলিয়া (Australia)। ষষ্ঠ দল বেছে নেওয়ার জন্য যোগ্যতা অর্জন পর্ব (ICC Olympics Qualifier 2027) আয়োজন করা হবে। পাকিস্তান (Pakistan), নিউজিল্যান্ড-সহ (New Zealand) আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আট দল অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে খেলবে।

অলিম্পিক্সে নেই ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ (West Indies) নামে কোনও দল অলিম্পিক্সে খেলবে না। কারণ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলি আলাদাভাবে অলিম্পিক্সে যোগ দেয়। আইসিসি জানিয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিকে নিয়ে আলাদা যোগ্যতা অর্জন পর্ব আয়োজন করা যেতে পারে। সেখানে যে দল শীর্ষে থাকবে, তারা অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে যোগ দিতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯০০
১৯০০ সালের অলিম্পিক্সে প্রথমবার হয়েছিল ক্রিকেট।
এখনও পর্যন্ত একবারই অলিম্পিক্সে ক্রিকেট খেলা হয়েছে। ১৯০০ সালের অলিম্পিক্সে ক্রিকেট খেলা হয়েছিল।
Read more Articles on
click me!

Recommended Stories

Olympic Cricket 2028: ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট এবং প্রকাশ্যে যোগ্যতা অর্জনের নিয়ম! পৌষমাস ভারতের, বিপাকে কারা?
Ben Stokes: টেস্ট ম্যাচ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা বেন স্টোকসের