India vs West Indies: ইডেনের নায়ক সঞ্জু স্যামসন, টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত

Published : Mar 01, 2026, 10:48 PM ISTUpdated : Mar 01, 2026, 11:07 PM IST
Sanju Samson

সংক্ষিপ্ত

India vs West Indies: রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) কার্যত কোয়ার্টার-ফাইনালে পরিণত হয়েছিল। এই ম্যাচে জমজমাট লড়াই দেখা গেল।

DID YOU KNOW ?
ইডেনে সেমি-ফাইনাল
বুধবার ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনাল হতে চলেছে। তবে ভারতীয় দল সেই ম্যাচে খেলছে না।

2026 ICC Men's T20 World Cup: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) 'মেমোরিজ ইন মার্চ' ফেরার আশঙ্কা তৈরি হলেও, সেই আশঙ্কা সত্যি হল না। ১৯৯৬ সালের ১৩ মার্চ ওডিআই বিশ্বকাপ (1996 ICC Cricket World Cup) সেমি-ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে হেরে গেলেও, ঠিক তিন দশক পর ২০২৬ সালের ১ মার্চ সেই ইডেনেই টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার পরেও জয় পেল ভারত। কঠিন পরিস্থিতি তৈরি হলেও, এই ম্যাচ জিতে সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ক্যারিবিয়ানরা চার উইকেট হারিয়ে ১৯৫ রান করে। ভারতীয় দল ১৯.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নিল।

ভারতের নায়ক সঞ্জু স্যামসন

ইডেন গার্ডেন্সে টি-২০ ম্যাচে ১৯৬ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া সহজ নয়। কিন্তু এই জয় সহজ করে দিলেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ওপেন করতে নেমে ৫০ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। সঞ্জুর জন্যই এই ম্যাচে জয় পেল ভারত। অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। তিলক ভার্মা (Tilak Varma) ১৫ বলে ২৭ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ১৮ রান করেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ১৭ রান করেন। শিবম দুবে (Shivam Dube) আট রান করে অপরাজিত থাকেন।

ওয়াংখেড়েতে সেমি-ফাইনাল খেলবে ভারত

বৃহস্পতিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) দ্বিতীয় সেমি-ফাইনাল খেলবে ভারতীয় দল। তার আগে বুধবার ইডেন গার্ডেন্সে প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা (South Africa vs New Zealand)। ভারতীয় দল টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারত।
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI T20 WC 2026: সঞ্জুর রাজকীয় ইনিংস! চাপের মুখেও নির্লিপ্ত লড়াই, সমালোচকদের জবাব দিলেন স্যামসন?
India vs West Indies: টসে জিতে ফিল্ডিং! আজহার-সৌরভদের মতোই ভুল করলেন সূর্যকুমার?