Shubman Gill: "ওকে খেলালেও ফল বদলে যেত না", সিরাজকে বাদ দেওয়া নিয়ে সাফাই দিলেন শুভমান গিল

Published : Nov 23, 2026, 06:16 PM IST
Shubman Gill: "ওকে খেলালেও ফল বদলে যেত না", সিরাজকে বাদ দেওয়া নিয়ে সাফাই দিলেন শুভমান গিল

সংক্ষিপ্ত

Shubman Gill: ওয়েলিংটন টেস্টে মহম্মদ সিরাজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক শুভমান গিল। তাঁর দাবি, সিরাজকে খেলালেও ম্যাচের ফল বিশেষ বদলাত না।

Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে বাদ দেওয়া নিয়ে এবার মুখ খুললেন ভারত অধিনায়ক শুভমান গিল। তিনি সাফ জানিয়ে দিলেন, সিরাজ দলে থাকলেও ম্যাচের ফল বদলাত না। গিল স্বীকার করেছেন যে নিজের কাছের বন্ধু সিরাজকে বাদ দেওয়ার খবরটা দেওয়া তাঁর পক্ষে বেশ কঠিন ছিল। নিউজিল্যান্ডের মাটিতে ভারতের সর্বোচ্চ টেস্ট স্কোর ৭২০/৯ ডিক্লেয়ার করার পর, ৩৫২ রানের বিশাল লিড নিয়েও ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড দারুণ লড়াই করে। শেষ দিনে ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপসের জুটি ভারতীয় বোলারদের রীতিমতো হতাশ করে দেয়। ১২০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ ড্র করে ফেলে আয়োজকরা।

"ওকে খেলালেও ফল বদলে যেত না", সিরাজকে বাদ দেওয়া নিয়ে সাফাই দিলেন শুভমান গিল

সিরাজ আর রবীন্দ্র জাদেজাকে খেলালে কি ফল অন্যরকম হতো? গিলের কাছে এর পরিষ্কার উত্তর ছিল। তিনি বলেন, “আমার তা মনে হয় না। সিরাজ দুর্দান্ত বোলার, ভারতের হয়ে অনেক ভালো পারফর্ম করেছে। সবচেয়ে বড় কথা ও আমার খুব ভালো বন্ধু। ওকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা আমার জন্যও খুব কঠিন ছিল। কিন্তু আমাদের দেখতে হবে বর্তমানে কোন বোলাররা ফর্মে আছে।" গিল আরও জানান, ম্যাচের আগেই সিরাজকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। কারণটা বুঝে সিরাজও নাকি দলে শক্তিশালী প্রত্যাবর্তন করতে চাইছে। গিলের কথায়, 'আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। ম্যাচের আগেই জানিয়েছিলাম যে ও এই ম্যাচে খেলছে না। ও পুরোপুরি মেনে নিয়েছে কি না জানি না, তবে সিদ্ধান্তের পিছনের যুক্তিটা ও বুঝেছে।"

সিরাজকে বাদ দেওয়া নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা অবশ্য তীব্র সমালোচনা করেছেন। বিদেশের মাটিতে ভারতীয় বোলিং লাইনআপের অন্যতম প্রধান অস্ত্র কীভাবে প্রথম চার বোলারের তালিকার বাইরে চলে গেল, তা নিয়ে প্রশ্ন তুলে কড়া সমালোচনা করেছেন সুনীল গাভাসকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table: কোন অঙ্কে বিশ্ব টেস্টের ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া, সবচেয়ে সহজ রাস্তা যাদের
IND vs NZ 1st Test: ওয়েলিংটন টেস্ট ড্র হতেই বাড়ল সিরাজ বিতর্ক, মুখ খুললেন ক্যাপ্টেন গিল