Viral Video : ভারতীয় সমর্থকদের কণ্ঠে বন্দে মাতরম গমগম করতে থাকল লখনউয়ের একানা স্টেডিয়ামে, দেখুন ভিডিও

Viral Video : ভারতীয় সমর্থকদের কণ্ঠে বন্দে মাতরম গমগম করতে থাকল লখনউয়ের একানা স্টেডিয়ামে, দেখুন ভিডিও

Published : Oct 30, 2023, 04:04 PM IST

লখনউতে টিম ইন্ডিয়ার জয়ের পর স্টেডিয়ামে বাজছিল এ আর রহমানের গাওয়া বন্দে মাতরম গান। সেই গানের সঙ্গে দর্শকরা এমনভাবে গলা মেলালেন যে, গান বন্ধ হলেও কণ্ঠ রুদ্ধ হল না।

২৯ অক্টোবর, রবিবার, চমকপ্রদ ওডিআই বিশ্বকাপ ম্যাচে, ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জয়লাভ করেছে ভারত। জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ শামির অসাধারণ পারফরম্যান্স ইংল্যান্ডকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেওয়ার মুখে ফেলে দিয়েছে। একই সঙ্গে চ্যালেঞ্জিং পিচে রোহিত শর্মার ৮৭ রান জয়ের রাস্তা পাকা করে দিয়েছে। প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত দলের জন্য তার সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গেল, তা দেখে গায়ে কাঁটা দিতে পারে সারা বিশ্বের মানুষের। লখনউতে ‘ব্লিড ব্লু’ টিম-এর জয়ের পর স্টেডিয়ামে বাজছিল এ আর রহমানের গাওয়া বন্দে মাতরম গান। সেই গানের সঙ্গে দর্শকরা এমনভাবে গলা মেলালেন যে, গান বন্ধ হলেও কণ্ঠ রুদ্ধ হল না। স্টেডিয়ামের ভেতর থেকে ওপরের ড্রোন ক্যামেরা, সর্বত্র ধরা পড়ল সেই গমগমে উদাত্ত গলার স্তুতি।

06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
11:12IND vs PAK: কে জিতবে আজকের হাই-ভোল্টেজ ম্যাচ? ভারতের ব্যাটিং-এ কাঁপছে কলম্বোর গ্যালারি
07:50IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা