Akash Deep: নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন

Published : Nov 28, 2026, 12:32 PM IST
Akash Deep: নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন

সংক্ষিপ্ত

Akash Deep: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নিলেন ভারতীয় পেসার আকাশ দীপ। কিউয়িদের মাটিতে এই কৃতিত্ব অর্জন করা তিনি পঞ্চম ভারতীয় পেসার। তাঁর শিকারের তালিকায় রয়েছেন টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কাইল জেমিসন এবং ম্যাট হেনরি।

Akash Deep: জহির খান, ইশান্ত শর্মা, মদন লাল এবং জাভাগাল শ্রীনাথের মতো কিংবদন্তিদের এলিট ক্লাবে এবার ঢুকে পড়লেন আকাশ দীপ (Akash Deep)। নিউজিল্যান্ডের মাটিতে পঞ্চম ভারতীয় পেসার হিসেবে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এই মাইলফলক ছুঁয়েছেন আকাশ। ৩১.৩ ওভার বল করে ৯৯ রানের বিনিময়ে তিনি ৫টি উইকেট তুলে নেন। তাঁর শিকারের তালিকায় রয়েছেন টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কাইল জেমিসন এবং ম্যাট হেনরি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড জহির খানের ঝুলিতে (৭ ম্যাচে ৪ বার)। এরপর রয়েছেন ইশান্ত শর্মা (৬ ম্যাচে ৩ বার)। মদন লাল, শ্রীনাথ এবং আকাশ দীপ প্রত্যেকে একবার করে এই নজির গড়েছেন। চোট সারিয়ে চলতি বছর টেস্ট ক্রিকেটে ফেরা আকাশ দীপ আপাতত এই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। ২৪.৮৭ গড়ে তাঁর নামের পাশে এখন ৮টি উইকেট। সেরা বোলিং ফিগার ৫/৯৯।

নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন

ম্যাচের কথায় এলে, টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ইনিংসে কিউয়িরা ৩৫৬ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম (১২৮ বলে ৫৯ রান, ৬টি চার) এবং ডেভন কনওয়ে (৭৯ বলে ৩১ রান, ৪টি চার) প্রথম উইকেটে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন। একসময় ১৮৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল কিউয়িরা। কিন্তু গ্লেন ফিলিপস (৬৭ বলে ৩৬ রান, ৫টি চার) এবং টম ব্লান্ডেলের ৬৩ রানের জুটি তাদের ২৪০ পার করে দেয়। নিজের ৫০তম টেস্ট খেলতে নেমে দুর্দান্ত একটি ইনিংস খেলেন ব্লান্ডেল। ২১১ বলে তাঁর লড়াই করা ৮৯ রানের ইনিংসে ছিল ১০টি চার। টেলএন্ডারদের সঙ্গে দরকারী পার্টনারশিপ গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন তিনি। এছাড়া গুরনুর ব্রার এবং অংশুল কম্বোজ ২টি করে এবং ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট পেয়েছেন।

দ্বিতীয় সেশন শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৯ রান। যশস্বী জয়সওয়াল (০), দেবদত্ত পাড়িক্কল (২১) এবং অধিনায়ক শুভমান গিল (১৭) ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরেছেন। কিউয়ি বোলার কাইল জেমিসন ২টি এবং ম্যাট হেনরি ১টি উইকেট নিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2nd Test: ক্রাইস্টাচার্চে ক্রাইসিস, গিলদের ব্যর্থতায় ফলো-অনের মুখে টিম ইন্ডিয়া
Rishabh Pant: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ছক্কার মালিক ঋষভ পন্থ, গড়লেন নতুন রেকর্ড