IPL 2023 সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ক্রুণালরা, মোহনবাগানের সমর্থন চাইছে লখনউ

IPL 2023 সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ক্রুণালরা, মোহনবাগানের সমর্থন চাইছে লখনউ

Published : May 18, 2023, 11:26 PM IST

আইপিএল-এ ফুটবলের উন্মাদনা। সবুজ-মেরুন জার্সি পরে ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরাণরা। তাঁরা চাইছেন মোহনবাগানের সমর্থন।

শনিবার ইডেনে মোহনবাগান সমর্থকদের পাশে চাইছে লখনউ সুপার জায়ান্টস। ক্রুণাল বলে দিলেন, 'আমি মোহনবাগানের ব্যাপারে জানি। ওরা ট্রফি জিতেছে। মোহনবাগান সমর্থকরা যদি শনিবার আমাদের জন্য গলা ফাটান, তাহলে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আশা করি আমরা মোহনবাগান সমর্কদের পাশে পাব।' লখনউ সুপার জায়ান্টসের কর্ণধাররা অবশ্য শুধু মোহনবাগান সমর্থকদেরই নয়, সারা কলকাতার সমর্থন চাইছেন।
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কলকাতার নাম জুড়ে থাকায় এই শহরের বা বাংলার ক্রিকেটপ্রেমীদের আবেগ রয়েছে। কিন্তু মোহনবাগানকে নিয়ে সারা বাংলার মানুষের যে আবেগ রয়েছে, তার সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না। সেই আবেগ হাতিয়ার করেই শনিবার ইডেনে কেকেআর-কে কোণঠাসা করে দিতে চাইছে লখনউ সুপার জায়ান্টস।
শনিবার ইডেনে কেকেআর-কে হারাতে পারলেই প্লে-অফে জায়গা করে নেবে লখনউ সুপার জায়ান্টস। একইসঙ্গে কেকেআর-এর প্লে-অফে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। টাইব্রেকারে জিতে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। সবুজ-মেরুন জার্সিতে ক্রুণালরাও সেভাবেই লিগ পর্যায়ের শেষ ম্যাচে বাজিমাত করে প্লে-অফে জায়গা করে নেওয়ার লক্ষ্যে।

06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
11:12IND vs PAK: কে জিতবে আজকের হাই-ভোল্টেজ ম্যাচ? ভারতের ব্যাটিং-এ কাঁপছে কলম্বোর গ্যালারি
07:50IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা
Read more