IPL 2026: বোর্ডে কোনও আলোচনা ছাড়াই IPL থেকে বাদ মুস্তাফিজুর! পালটা বাংলাদেশে ব্যান IPL সম্প্রচার

Published : Jan 06, 2026, 01:37 PM IST
 Mustafizur Rahman

সংক্ষিপ্ত

সূত্রের খবর, বিসিসিআই-এর সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশের পরেই আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজুর রহমান। এই ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ…….

IPL থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। কিন্তু এই খবর জানতেনই না অধিকাংশ কর্তারা।এমনকী জানতেন না আইপিএলের গভর্নিং কাউন্সিলের কর্তারাও ।

'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' সংবাদপত্র থেকে পাওয়া সূত্র অনুযায়ী, জানা গিয়েছে যে বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুস্তাফিরকে যাতে খেলতে না নেওয়া হয় তা জানানো হয়েছিল কেকেআরকে।

এই প্রসঙ্গে আইপেএলের সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্তা জানান, " আমরা নিজেরাও সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছিলাম। কোনও আলোচনা হয়নি। আমাদের থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।"

শনিবার মুস্তাফিজুরকে নিয়ে শইকীয়া বলেন, "সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজ়ি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।"

অন্যদিকে এই ঘটনার জেরে বাংলাদেশ জানিয়েছে, যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আর ভারতে আর আসবে না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি খেলা। যাতে এই ম্যাচ যেন শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে অনুরোধ করেছে।

এতেও থেমে থাকেনি বাংলাদেশ। সোমবার অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশে আইপেএল সম্প্রচার বন্ধ করা হয়েছে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

এ-প্রসঙ্গে বাংলাদেষ সরকার জানিয়েছে, পরবর্তী নির্দেষ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কিছুই সম্প্রচার করা যাবে না। নিষিদ্ধ করা হয়েছে আইপিএল প্রচারও। জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনূস সরকার।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মার্চেই জাতীয় দলে ফিরতে পারেন, শাকিব আল-হাসানকে নিয়ে বড় পরিকল্পনা বাংলাদেশের
রঞ্জি ট্রফি ২০২৫-২৬: সচিন তেন্ডুলকরের সঙ্গে একই সারিতে, নতুন নজির সিদ্ধেশ লাডের