ipl world ranking: মেগা টুর্নামেন্ট, চার-ছক্কার ফুলঝুরি! গোটা বিশ্বের টি-২০ ক্রিকেট লিগের তালিকায় কত নম্বরে আইপিএল?

Published : Mar 24, 2026, 02:25 PM IST
ipl world ranking: মেগা টুর্নামেন্ট, চার-ছক্কার ফুলঝুরি! গোটা বিশ্বের টি-২০ ক্রিকেট লিগের তালিকায় কত নম্বরে আইপিএল?

সংক্ষিপ্ত

IPL Ranking In The World: সারা পৃথিবীর সমস্ত তারকা ক্রিকেটাররা মুখিয়ে থাকেন আইপিএলে খেলার জন্য। এই মুহূর্তে গোটা বিশ্বের টি-২০ ক্রিকেট লিগের তালিকায় কত নম্বরে রয়েছে আইপিএল? বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ সম্প্রতি একটি রিপোর্ট কার্ড পেশ করেছে। আইপিএল মানেই চার-ছক্কার ফুলঝুরি।

IPL Ranking In The World: আইপিএল মানেই চার-ছক্কার ফুলঝুরি। ভারত তথা বিশ্বের অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগের নাম হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (ipl ranking in world leagues)। পরিচালনায় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, বিসিসিআই। গ্ল্যামার, হাড্ডাহাড্ডি লড়াই এবং টানটান উত্তেজনা! সবকিছুর রসদ আছে আইপিএলে (ipl global ranking)। 

সারা পৃথিবীর সমস্ত তারকা ক্রিকেটাররা মুখিয়ে থাকেন আইপিএলে খেলার জন্য। এই মুহূর্তে গোটা বিশ্বের  টি-২০ ক্রিকেট লিগের তালিকায় কত নম্বরে রয়েছে আইপিএল? সম্প্রতি সমগ্র বিশ্বের ক্রিকেটারদের সংগঠন ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছে। 

আইপিএল-এর স্থান কত নম্বরে?

সেই তালিকায় তিন নম্বরে নাম রয়েছে আইপিএল-এর। এক নম্বরে রয়েছে ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' এবং দুই নম্বরে আছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ‘এসএ২০'।  তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 

WCA-র র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা এবং অনুমোদিত দশটি ক্রিকেট লিগের মধ্যে ৭৫.২ স্কোর নিয়ে সবার প্রথমে আছে ‘দ্য হান্ড্রেড’। এরপর দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট লিগ ‘এসএ২০’। তাদের স্কোর ৬৮। তারপরেই আইপিএল-এর স্কোর ৬২.৬। 

তবে রয়টার্স সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের স্যালারি হাইক এবং বেতন দেওয়ার ক্ষেত্রে ১০০-তে ১০০ পেয়েছে আইপিএল। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ‘বিগ ব্যাশ লিগ'। তাদের স্কোর ৬২.৫। এরপর ‘পাকিস্তান সুপার লিগ' ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে আছে আমেরিকার ‘মেজর ক্রিকেট লিগ'। তাদের স্কোর ৪৩। 

গ্ল্যামার, হাড্ডাহাড্ডি লড়াই এবং টানটান উত্তেজনা

৩৯.১ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর ‘ইন্টারন্যাশনাল লিগ টি২০' আছে সপ্তম স্থানে, ৩৮.৯ স্কোর নিয়ে ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ’ আছে নবম স্থানে এবং ৩০.১ স্কোর নিয়ে ‘আবু ধাবি টি১০' লিগ আছে নবম স্থানে। 

সবার শেষে তথা দশম স্থানে রয়েছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ'। তাদের স্কোর ২২.৬। বিপিএল হল এমন একটি লিগ, যে টুর্নামেন্টের একটি দলের মালিক নিজেই পালিয়ে গেছিলেন। তবে আইপিএল তিন নম্বরে থাকলেও, টুর্নামেন্টের জৌলুশ অনেকের থেকে এগিয়ে। সবথেকে বড় বিষয়, দলে দলে ক্রিকেটাররা আইপিএল খেলতে উৎসাহী। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Yash Dayal RCB: নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত যশ দয়ালকে যে কারণ দেখিয়ে ছেঁটে ফেলল আরসিবি
India vs South Africa Women: টি-২০ বিশ্বকাপের আগে অগ্নিপরীক্ষা! দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা ভারতের