Ishan Kishan: চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ থেকে ছিটকে গেলেন ঈশান কিষাণ

Published : Oct 23, 2026, 03:32 PM IST
Ishan Kishan: চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ থেকে ছিটকে গেলেন ঈশান কিষাণ

সংক্ষিপ্ত

Ishan Kishan: চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে পারবেন না ঈশান কিষাণ। প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। শনিবার, ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Ishan Kishan: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বৃহস্পতিবার, খেলার সময় চোট পান উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। তার জেরে এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ থেকে তিনি ছিটকে গেলেন। বিসিসিআই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রথম টি-২০ ম্যাচটি চলাকালীন ডানদিকের উরুতে হালকা চোট পেয়েছেন এই তারকা। পাঁচ ম্যাচের সিরিজে ভারত আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ঈশানের চোটের দিকে কড়া নজর রাখছে (Ishan Kishan)।

চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ থেকে ছিটকে গেলেন ঈশান কিষাণ

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারত। পুরুষদের টি-২০ ইতিহাসে এটাই ভারতের সবচেয়ে বড় রান তাড়া করে জেতার রেকর্ড। ২২৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে, মাত্র ৪ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ওপেনার সঞ্জু স্যামসন (৬৭) এবং অভিষেক শর্মা (২৯) দলকে দারুণ শুরু এনে দেন। এরপর অধিনায়ক শ্রেয়স আইয়ার (৪২), নমন ধীর (৪২*) এবং অক্ষর প্যাটেলের (৪২) দুর্দান্ত ব্যাটিং ভারতকে এই ঐতিহাসিক জয় এনে দেয়। শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হবে। প্রথম ম্যাচের হারের বদলা নিয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া কিউয়ি বাহিনী।

ভারতীয় দলে কে কে আছেন? 

ভারতের টি-২০ স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর, প্রিন্স যাদব, ময়াঙ্ক যাদব, আর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বৃহস্পতিবার, খেলার সময় চোট পান উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। তার জেরেই এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ থেকে তিনি ছিটকে গেলেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rishabh Pant: ফিট হয়ে উঠেছেন, নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে যোগ দিচ্ছেন ঋষভ পন্থ
Afghanistan U19 vs India U19: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারত, সামনে পাকিস্তান