Sivaramakrishnan: 'জুতো সাফ কর,' বলেছিলেন এক তারকা, বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক শিবরামকৃষ্ণন

Published : Mar 25, 2026, 04:26 PM IST
l sivaramakrishnan

সংক্ষিপ্ত

L Sivaramakrishnan: প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন বর্ণবিদ্বেষের (Racism) শিকার হয়েছেন বলে যে অভিযোগ করেছেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। শুধু দলের বাইরের ব্যক্তিদের বিরুদ্ধেই নয়, ভারতীয় ক্রিকেট দলে তাঁর প্রাক্তন সতীর্থদের বিরুদ্ধেও বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ এনেছেন শিবরামকৃষ্ণন।

DID YOU KNOW ?
খেলার মাঠে বর্ণবিদ্বেষ
সারা বিশ্বেই খেলার মাঠে বারবার বর্ণবিদ্বেষের ঘটনা দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেটেও এই ঘটনা দেখা গিয়েছে।

Laxman Sivaramakrishnan Racism Allegation: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। গায়ের রং কালো হওয়ায় তাঁকে বারবার কীভাবে অপমানিত হতে হয়েছে, এক সাক্ষাৎকারে সেসবের বর্ণনা দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি জানিয়েছেন, অল্প বয়স থেকেই তাঁকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। তিনি জানিয়েছেন, ১৪ বছর বয়সে চিপকে (Chepauk) ভারতীয় দলের নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন। ড্রেসিংরুমে তাঁকে দেখতে পান ভারতীয় দলের সেই সময়ের এক ব্যাটার। তিনি ভাবেন, এই বাচ্চা ছেলেটা মাঠকর্মী। তিনি শিবরামকৃষ্ণনকে জুতো পরিষ্কার করে দিতে বলেন। বয়স অল্প হলেও, তখন থেকেই আত্মসম্মান প্রবল ছিল। শিবরামকৃষ্ণন এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘আমি তাঁর দিকে তাকিয়ে বলি, এটা আমার কাজ নয়।’

জাতীয় দলে সুযোগ পাওয়ার পরেও বর্ণবিদ্বেষের শিকার!

শিবরামকৃষ্ণন আরও জানিয়েছেন, জাতীয় দলে সুযোগ পাওয়ার পরেও তিনি একাধিকবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে সেরা সাফল্য ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় (Australia) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ক্রিকেটে (1985 World Championship of Cricket) ১০ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারী হওয়া। ভারতীয় দলকে সেই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন শিবরামকৃষ্ণন। কিন্তু এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগেও তাঁকে অপমানিত হতে হয়। মুম্বইয়ের (Mumbai) এক হোটেলের দ্বাররক্ষী তাঁকে ঢুকতেই দিচ্ছিলেন না। তিনি বিশ্বাসই করতে পারেননি, কালো চেহারার অল্পবয়সি এই ছেলে ভারতীয় ক্রিকেটার। ভয়ে, অপমানে হোটেলের বাইরে দাঁড়িয়ে কাঁপছিলেন শিবরামকৃষ্ণন।

সতীর্থরাও অপমান করেছেন

শিবরামকৃষ্ণন আরও জানিয়েছেন, সতীর্থরাও তাঁকে অপমান করেছেন। ১৭ বছর বয়সে জাতীয় দলের হয়ে প্রথমবার টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এরপর পাকিস্তান সফরে (India tour of Pakistan) তাঁর সাফল্য উদযাপন করার জন্য কেক নিয়ে আসেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক সুনীল গাভসকর (Sunil Gavaskar)। তিনি শিবরামকৃষ্ণনকেই সেই কেক কাটতে বলেন। সতীর্থরাও সেখানে ছিলেন। তাঁদেরই মধ্যে একজন গাভাসকরকে বলেন, ‘সানি, উপযুক্ত রঙের কেকের অর্ডার দিয়েছো। কালো ছেলের জন্য ডার্ক চকোলেট কেক।’ এই 'রসিকতা' শুনে অপমানে চোখে জল নিয়েই কেক কাটেন শিবরামকৃষ্ণন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৮৩
১৯৮৩ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেন শিবরামকৃষ্ণন।
প্রাক্তন লেগ-স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন ১৯৮৩ সালে প্রথমবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। তিনি ১৯৮৭ পর্যন্ত খেলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

RCB Sale: বিক্রি হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নতুন কর্ণধার আদিত্য বিড়লা গ্রুপ
IPL 2026: ইংল্যান্ডের হয়ে খেলায় মন দিতে চান, আইপিএল থেকে নাম তুললেন বেন ডাকেট