MS Dhoni Retirement: আইপিএল থেকে অবসর, এবার চেন্নাই সুপার কিংসের মেন্টর মহেন্দ্র সিং ধোনি

Published : Nov 17, 2026, 03:29 PM ISTUpdated : Nov 17, 2026, 03:51 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni IPL Retirement: আইপিএল-এর আগামী মরসুমের জন্য মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) রিটেন করবে কি না, সে বিষয়ে মঙ্গলবার বেলা পর্যন্ত ক্রিকেট মহলে জল্পনা চলছিল। কিন্তু দুপুরেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। আইপিএল থেকে অবসর ঘোষণা করে দিলেন ধোনি। তিনি বিদায়ী ম্যাচ খেললেন না।

DID YOU KNOW ?
অন্যতম সফল অধিনায়ক ধোনি
আইপিএল-এর ইতিহাসে শুধু মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা এক ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন।

MS Dhoni Retires: ২০২০ সালের ১৫ অগাস্ট আগাম কোনও আভাস না দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। ছয় বছরেরও বেশি সময় পরে ২০২৬ সালের ১৭ নভেম্বর আইপিএল (IPL) থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। এই কিংবদন্তিকে আইপিএল-এর আগামী মরসুমের জন্য চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) রিটেন করবে কি না, তা নিয়ে মঙ্গলবার বেলা পর্যন্ত জল্পনা চলছিল। কিন্তু কোনও পক্ষই এ বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। এরই মধ্যে দুপুরে আচমকা আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন ধোনি। তিনি আর সিএসকে-র হয়ে খেলবেন না। ভারতীয় দলের হয়ে যেমন আনুষ্ঠানিকভাবে বিদায়ী ম্যাচ খেলেননি, তেমনই সিএসকে-র হয়েও আনুষ্ঠানিকভাবে বিদায়ী ম্যাচ খেললেন না এই কিংবদন্তি। তিনি নীরবে সরে গেলেন।

এবার সিএসকে-র মেন্টর ধোনি

আইপিএল-এ আর না খেললেও, সিএসকে-র সঙ্গে ধোনির সম্পর্ক শেষ হচ্ছে না। প্রাক্তন অধিনায়ক এবার মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত থাকছেন। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ‘একজন বিরল প্রতিভা, একটি নতুন ভূমিকা এবং চিরকালীন এক বন্ধন। অসংখ্য জয়, কঠিন সময় এবং অগণিত স্মৃতির মধ্য দিয়ে শুরু থেকেই আমাদের যাত্রার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমএস। দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া থেকে শুরু করে সুপার কিংসের নতুন প্রজন্মকে পথ দেখানো—থালা সবসময় আমাদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। আর চেন্নাই সবসময়ই তাঁর ঘর হয়ে থাকবে।’

সিএসকে-র হয়ে ৫ বার আইপিএল জিতেছেন ধোনি

সিএসকে-র হয়ে পাঁচ বার আইপিএল জিতেছেন ধোনি। তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে দু'বার চ্যাম্পিয়নস লিগ টি-২০ (Champions League T20) খেতাব জিতিয়েছেন। আইপিএল-এর অন্য কোনও অধিনায়কের এই সাফল্য নেই। অধিনবায়ক হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি ব্যাটার হিসেবেও দুর্দান্ত সাফল্য পেয়েছেন ধোনি। তিনি সিএসকে-র হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন। ২৭২ ম্যাচ খেলে ৫,৩১৪ রান করেছেন এই কিংবদন্তি। তবে আগামী আইপিএল থেকে তাঁকে অন্য ভূমিকায় দেখা যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৮
২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি।
২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত মহেন্দ্র সিং ধোনি।
Read more Articles on
click me!

Recommended Stories

Travis Head IPL 2027: হেড-লেস হায়দরাবাদ, আইপিএল থেকে সরলেন ট্র্যাভিস হেড, বড় ধাক্কা সানরাইজার্সের
India vs New Zealand: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে ভারত?