MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও

Published : Aug 31, 2026, 05:30 PM IST
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও

সংক্ষিপ্ত

MS Dhoni: গুজব রটেছিল যে, এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের ২৫ শতাংশ মালিকানা চেয়েছিলেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে বলে সাফ জানিয়ে দিলেন দলের সিইও কাশী বিশ্বনাথন।

MS Dhoni: আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (CSK) ২৫ শতাংশ শেয়ার নাকি চেয়েছিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি এমন একটা খবর হাওয়ায় ভাসছিল। কিন্তু এই জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিল সিএসকে ম্যানেজমেন্ট। দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এই খবর একেবারেই ভিত্তিহীন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছিল যে, ধোনি সিএসকে-র কাছে বড় অঙ্কের শেয়ার চেয়েছিলেন। ম্যানেজমেন্ট সেই প্রস্তাব নাকচ করে দেওয়ায় দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। খবরে বলা হচ্ছিল, ধোনি ২৫ শতাংশ শেয়ার দাবি করলে ম্যানেজমেন্ট মাত্র ৩ শতাংশ দিতে চায়। পরে ধোনি তাঁর দাবি কমিয়ে ১৮ শতাংশ করলেও ম্যানেজমেন্ট নাকি রাজি হয়নি।

CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি?

MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?

তবে সংবাদ সংস্থা পিটিআই-কে কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এই সব রটনা পুরোপুরি মিথ্যে। তাঁর কথায়, ধোনি এবং সিএসকে-র মধ্যে কোনওরকম মনোমালিন্য নেই। চোটের সমস্যা এবং আগামী আইপিএল মরসুমে ধোনির খেলা নিয়েও মুখ খুলেছেন সিইও।

বিশ্বনাথন আরও যোগ করেছেন, "ধোনি এখনও অবসরের কথা ঘোষণা করেননি। পরের মরসুমে খেলবেন না, এমন কথাও আমাদের বলেননি।" তাঁর এই মন্তব্যের পর ভক্তরা আশা করছেন, আগামী মরসুমেও হলুদ জার্সিতেই মাঠে নামবেন 'থালা'।

ব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও

Dhoni Pension: ধোনি এখনও BCCI থেকে টাকা পান! প্রতি মাসে কত পেনশন পান ক্যাপ্টেন কুল?

সংবাদ সংস্থা পিটিআই-কে কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এই সব রটনা পুরোপুরি মিথ্যে। তাঁর কথায়, ধোনি এবং সিএসকে-র মধ্যে কোনওরকম মনোমালিন্য নেই। চোটের সমস্যা এবং আগামী আইপিএল মরসুমে ধোনির খেলা নিয়েও মুখ খুলেছেন সিইও। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?