Pakistan Boycott World Cup 2026: ICC তিন 'হাস্যকর শর্ত' মানলে তবেই খেলবে পাকিস্তান! নতুন নাটক PCB-র

Published : Feb 09, 2026, 12:55 PM ISTUpdated : Feb 09, 2026, 02:19 PM IST
Pakistan Boycott World Cup 2026: ICC তিন 'হাস্যকর শর্ত' মানলে তবেই খেলবে পাকিস্তান! নতুন নাটক PCB-র

সংক্ষিপ্ত

Pakistan Boycott World Cup 2026: লাহোরে রবিবার, পাক বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি-র দুই প্রতিনিধি ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি। সেই বৈঠকের পর থেকেই কিছুটা হলেও সুর নরম করতে শুরু করেছেন পিসিবি কর্তারা।

Pakistan Boycott World Cup 2026: হাতে সময় খুবই কম। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পথে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan boycotts India match)। কারণ, পাকিস্তান সরকার জানায় যে, তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। তারপর থেকে কম জলঘোলা হয়নি এই বিষয়টা নিয়ে। যদিও পিসিবি বিষয়টি সরকারিভাবে ইমেইল করে আইসিসি-কে জানায়নি (icc on pakistan complaint)। কিন্তু এবার জানা যাচ্ছে, তিনটি শর্ত মেনে নিলে পাকিস্তান এই ম্যাচে মাঠে নামতে পারে। 

তিনটি শর্ত কী কী?

১. আইসিসি-র কাছ থেকে বাংলাদেশ যে লভ্যাংশ পায়, তার পরিমাণ বৃদ্ধি করতে হবে।

২. টি-২০ ক্রিকেট বিশ্বকাপে না খেললেও, বাংলাদেশকে ‘পার্টিসিপেশন ফি’ দিতে হবে।

৩. আগামীদিনে নিজেদের দেশে আইসিসি আয়োজিত বড় টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে বাংলাদেশ। তাই আইসিসিকে জানাতে হবে যে, আগামীদিনে সেখানে কোন ফরম্যাটের বড় প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে।

তবে অন্য একটি ক্রিকেট নিউজ ওয়েবসাইট সূত্রে দাবি করা হয়েছে, শর্তগুলি আলাদা।

১. এশিয়া কাপ থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা করমর্দন করছেন না। তাই এখন থেকে ভারতীয় ক্রিকেটারদের করমর্দন করার জন্য নির্দেশ দিতে হবে।

২. আইসিসি-র কাছ থেকে লভ্যাংশ বাবদ পাকিস্তান ক্রিকেট বোর্ড যে টাকা পায়, তার পরিমাণ বৃদ্ধি করতে হবে।

৩. গত ২০০৮ সাল থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ রয়েছে। দ্রুত সেই দ্বিপাক্ষিক সিরিজ় আবার চালু করতে হবে।

তিনটি শর্ত মানলেই ভারত-পাক ম্যাচ?

লাহোরে রবিবার, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র মধ্যে একটি জরুরি বৈঠক হয়। পাক বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি-র দুই প্রতিনিধি ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি। সেই বৈঠকের পর থেকেই কিছুটা হলেও সুর নরম করতে শুরু করেছেন পিসিবি কর্তারা। 

সূত্রের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে কথা বলবেন পিসিবি কর্তা মহসিন নকভি। জানা যাচ্ছে, খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেশ কিছু কর্তা নিজেরাই চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার পক্ষে সওয়াল করেছেন। 

তবে এই ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার ফলেই, সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

এখন কথা হচ্ছে যে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম নিজেও। কার্যত, ম্যারাথন বৈঠক চলেছে তাদের মধ্যে। জানা গেছে, আইসিসি-র সঙ্গে বৈঠকের আগে আমিনুল ইসলামের সঙ্গে আলাদা করে বৈঠকও করেন মহসিন নকভি।

সেই বৈঠকে আইসিসি-র প্রতিনিধিরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে, তাহলে ঠিক কী কী সমস্যার মুখে পড়তে হবে তাদের। একদিকে আর্থিক জরিমানা তো আছেই, সেইসঙ্গে আবার নির্বাসনের আশঙ্কাও থেকে যাচ্ছে। 

পাশাপাশি আবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছে। কারণ, এই ম্যাচটি হওয়ার কথা তো কলম্বোতে। তাই খেলা না হলে শ্রীলঙ্কা বোর্ডও আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। 

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SL vs IRE T20 World Cup 2026: আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল শ্রীলঙ্কা
T20 World Cup 2026: শিমরন হেটমায়ার ছুঁলেন নয়া মাইলফলক, ভাঙল ক্রিস গেইলের ১৭ বছরের রেকর্ড