Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি

Published : Sep 14, 2026, 02:49 PM IST
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি

সংক্ষিপ্ত

Pakistan Cricket: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে স্লো ওভার রেটের জন্য পাকিস্তান ক্রিকেট টিমকে বড়সড় শাস্তি দিল আইসিসি। ম্যাচ ফি-র ৫০% জরিমানা তো বটেই, সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্টও কাটা হয়েছে। এই শাস্তির ফলে পাকিস্তান WTC পয়েন্ট টেবিলে নয় নম্বরে নেমে গিয়েছে।

Pakistan Cricket: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে স্লো ওভার রেটের কারণে বড়সড় শাস্তির মুখে পড়ল পাকিস্তান ক্রিকেট টিম। তাদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) থেকে ১১ পয়েন্টও কেটে নিয়েছে। ইংল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ হারা পাকিস্তান নির্দিষ্ট সময়ের চেয়ে ১১ ওভার পিছিয়ে ছিল বলে জানিয়েছে আইসিসি।

স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান

পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে লিডসে ইনিংস ও ১০৩ রানে, দ্বিতীয় টেস্টে লর্ডসে ১৯৪ রানে এবং তৃতীয় টেস্টে এজবাস্টনে ৮ উইকেটে পরাজিত হয়। বার্মিংহামে শেষ টেস্টে এই স্লো ওভার রেটের কারণেই শাস্তি দেওয়া হয়েছে বলে আইসিসি জানিয়েছে। আইসিসি ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে, অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, থার্ড আম্পায়ার আল্লাহুদিন পালেকর এবং ফোর্থ আম্পায়ার রাসেল ওয়ারেন মিলে এই শাস্তির সিদ্ধান্ত নেন।

এই শাস্তির ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বেশ খানিকটা পিছিয়ে গেল পাকিস্তান। বর্তমানে মাত্র ৪.৬৩ শতাংশ পয়েন্ট নিয়ে তারা নয় নম্বরে রয়েছে। আইসিসি-র আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে বল করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়। তবে এই জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফি-র ৫০ শতাংশ।

মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি

পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, কম করা প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটা হয়। সেই হিসেবেই পাকিস্তানের ১১ পয়েন্ট কাটা হয়েছে। WTC পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকা পাকিস্তান এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলে দু'টিতে জিতেছে এবং সাতটিতে হেরেছে। আগামী নভেম্বর মাসে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজই পাকিস্তানের পরবর্তী WTC অ্যাসাইনমেন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা