ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, গাড়ি দুর্ঘটনার পর প্রথমবার ক্রিকেট মাঠে দেখা যাবে ঋষভ পন্থকে

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, গাড়ি দুর্ঘটনার পর প্রথমবার ক্রিকেট মাঠে দেখা যাবে ঋষভ পন্থকে

Published : Apr 04, 2023, 01:56 PM IST

ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার ৩ মাস পর ক্রিকেট মাঠে দেখা যাবে ঋষভ পন্থকে | মঙ্গলবার আইপিএল-এ গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস।

ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার ৩ মাস পর প্রথমবার ক্রিকেট মাঠে দেখা যাবে ঋষভ পন্থকে। মঙ্গলবার আইপিএল-এ গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই গ্যালারিতে থাকবেন পন্থ। বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখার অনুমতি পেলে তাঁকে সতীর্থদের সঙ্গে ডাগআউটে বসার ব্যবস্থাও করে দেবে দিল্লি ক্যাপিটালস। পন্থের মাঠে ফেরার খবরে খুশি ক্রিকেটপ্রেমীরা। সবারই আশা, দ্রুত ফিট হয়ে খেলতে নামবেন এই উইকেটকিপার-ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের এক কর্তা বলেছেন, 'ঋষভ আমাদের দলের অঙ্গ। সেই কারণেই ও এবারের আইপিএল-এর প্রথম হোম ম্যাচে স্টেডিয়ামে থাকবে। ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের সঙ্গে বসেই ম্যাচ দেখবে ঋষভ। তবে আমরা যদি দুর্নীতি দমন শাখার কাছ থেকে অনুমতি জোগাড় করতে পারি, তাহলে কিছুক্ষণের জন্য ডাগআউটে বসতে পারে ঋষভ।' বিসিসিআই সূত্রে অবশ্য জানা গিয়েছে, পন্থকে ডাগআউটে বসতে দেওয়ার সম্ভাবনা প্রায় নেই। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটের উপরে পন্থের জার্সি রাখার ঘটনাকেও ভালোভাবে নেননি বিসিসিআই কর্তারা। তাঁরা এই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না।

06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
11:12IND vs PAK: কে জিতবে আজকের হাই-ভোল্টেজ ম্যাচ? ভারতের ব্যাটিং-এ কাঁপছে কলম্বোর গ্যালারি
07:50IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা