Rohit Sharma News T20 WC 2026: রোহিতের পেপটকেই ছন্দে ফিরলেন বোলাররা! কী মন্ত্র দিলেন হিটম্যান?

Published : Mar 06, 2026, 12:12 PM IST
Rohit Sharma News T20 WC 2026: রোহিতের পেপটকেই ছন্দে ফিরলেন বোলাররা! কী মন্ত্র দিলেন হিটম্যান?

সংক্ষিপ্ত

Rohit Sharma News T20 WC 2026: গোটা দলের এই জয়ের নেপথ্যে রয়েছে একজনের পেপটক। তিনি হলেন গত টি-২০ বিশ্বকাপ জেতা ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার। উল্লেখ্য, তিনি আবার আইসিসি টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও।

Rohit Sharma News T20 WC 2026: রোহিত শর্মার পেপটক কাজে লাগালেন টিম ইন্ডিয়ার বোলাররা। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে (india vs england semi final 2026), ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। 

আর গোটা দলের এই জয়ের নেপথ্যে রয়েছে একজনের পেপটক। তিনি হলেন গত টি-২০ বিশ্বকাপ জেতা ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার। উল্লেখ্য, তিনি আবার আইসিসি টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও (ind vs england)। 

রোহিতের টিপস 

বলা যেতে পারে, ওয়াংখেড়ে হল রোহিতের চেনা মাঠ। ইংল্যান্ড ম্যাচের আগে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন টিম ইন্ডিয়ার বোলারদের সঙ্গে। ম্যাচের আগে, ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সময়, রোহিত টুকটাক যা টিপস দিলেন, তাতেই বদলে গেল ম্যাচের ছবি।

বৃহস্পতিবার, প্রথমে তিনি দেখা করেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সূর্যকে বলছেন, “সব ঠিকঠাক হয়ে যাবে। ইঞ্জিন একদম স্মুথ। গত ম্যাচে যেভাবে রান তাড়া করলে, এই ম্যাচেও সব ঠিক হয়ে যাবে।" যদিও এই ম্যাচে ভারত আগে ব্যাট করেছে। 

এরপর সামনে ঈশান কিষানকে পেয়ে জিজ্ঞাসা করলেন, ড্রেসিংরুমের খবর কী? জবাবে ঈশান কিষান বলেন, “সব ‘চিল্যাক্স।" মাঝে আবার একটু মহম্মদ সিরাজ়ের সঙ্গে মজাও করলেন। তারপরই সামনে আসে টিপসের বিষয়টি। 

বাজিমাৎ করল ভারত

ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে দেখা করেন রোহিত সরাসরি বলেন, “১০০% বলছি যে, সেকেন্ড ইনিংসে বল স্যুইং করবে। কারণ, এখন যে হাওয়াটা চলছে সেটা থামবে না।"

দেখা গেল রোহিতের সেই টিপসকে কাজে লাগালেন টিম ইন্ডিয়ার বোলাররা। এই স্যুইংকেই ব্যবহার করলেন তারা। যশপ্রীত-আর্শদীপ-হার্দিক-শিবম, প্রত্যেকে সেই টিপসকে সঠিকভাবে কাজে লাগালেন। সেই সুবাদেইবাজিমাৎ করল ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sanju Samson T20 World Cup 2026: মাঠে সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং এবং গ্যালারিতে চারুর চিৎকার! একেই বলে কেমিস্ট্রি
India vs England T20: ম্যাচ জিতেই সূর্যের মুখে ফিল্ডিং-এর প্রশংসা, ফাইনালের আগে বোলারদেরও তাতিয়ে দিলেন ক্যাপ্টেন স্কাই