Saransh Jain: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে সরাংশ জৈনের? ভাবনাচিন্তা টিম ম্যানেজমেন্টে

Published : Aug 21, 2026, 11:14 AM IST
Saransh Jain: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে সরাংশ জৈনের? ভাবনাচিন্তা টিম ম্যানেজমেন্টে

সংক্ষিপ্ত

Saransh Jain: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অলরাউন্ডার সরাংশ জৈনের অভিষেক হতে পারে বলে খবর। ওয়াশিংটন সুন্দরের চোটের কারণে দলে সুযোগ পান তিনি। প্রথম টেস্টে ব্যর্থ কুলদীপ যাদবের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন সরাংশ।

Saransh Jain: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে অভিষেক হতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার সরাংশ জৈনের। ওয়াশিংটন সুন্দর চোটের কারণে ছিটকে যাওয়ায় মধ্যপ্রদেশের এই ৩৩ বছর বয়সী ক্রিকেটার প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন। সরাংশ ডানহাতি অফ স্পিনার এবং বাঁহাতি ব্যাটার (Saransh Jain test debut)। সিংহলিজ স্পোর্টস ক্লাবে আয়োজিত দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে (Indian cricket team news)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে সরাংশ জৈনের?

IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে

সূত্রের খবর অনুযায়ী, সরাংশর যদি অভিষেক হয়, তাহলে তিনি বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের জায়গায় দলে আসবেন। গলে প্রথম টেস্টে কুলদীপ তেমন ভালো পারফর্ম করতে পারেননি। তিনি ১০৩ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছিলেন। অন্যদিকে, সরাংশ ২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন এবং ঘরোয়া ক্রিকেটে এক দশকেরও বেশি সময় ধরে লাল বলের ফরম্যাটে ধারাবাহিক ভালো খেলে আসছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৮১টি উইকেট এবং ২,২২৩ রান।

IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে

ভাবনাচিন্তা টিম ম্যানেজমেন্টে

সরাংশের বাবা সুবোধ জৈনও মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। তিনিও একজন ডানহাতি অফ ব্রেক বোলার ছিলেন। বিখ্যাত কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনেই সরাংশের কেরিয়ারের সেরা ফর্ম আসে। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মানব সুতারের দশ উইকেটের সৌজন্যে ভারত ১৬৫ রানের বড় জয় পেয়েছিল। সিরিজে ভারত এগিয়ে থাকা সত্ত্বেও দ্বিতীয় টেস্টের দলে এই পরিবর্তনের খবর সামনে এল। অন্যদিকে, সরাংশ ডানহাতি অফ স্পিনার এবং বাঁহাতি ব্যাটার। সিংহলিজ স্পোর্টস ক্লাবে আয়োজিত দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। সরাংশর যদি অভিষেক হয়, তাহলে তিনি বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের জায়গায় দলে আসবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lords Balcony Shirt Waving: আমরা সবাই দাদা, আমাদেরই... লর্ডসের ব্যালকনিতে সৌরভের দাদাগিরির স্মৃতি ফেরাল স্পেশাল টিম ইন্ডিয়া
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?